Success ও আমরা

Success মামার হাতের মোয়া নয় । ভাবলাম আর পেয়ে গেলাম ! তার জন্য লড়াই তো করতেই হবে । Success পাওয়া সমস্ত মানুষ-ই যেটা করেছে ! আমি বা আপনি ও তার ব্যাতিক্রম নই ।

ধৈয্য আর মেহনত দিয়ে লড়াই টা চালিয়ে যেতে হয়েছে ।
ধৈয্য আর মেহনত দিয়ে লড়াই টা চালিয়ে যেতে হয়েছে ।

শচীন তেন্ডুলকর

শচীন তেন্ডুলকর ক্রিকেট ব্যাট হাতে নিয়ে ,মায়ের পেট থেকে পড়েন নি !

কেউ তাকে হাতে ধরেও একজন Successful ক্রিকেটার বানিয়ে দেয় নি ।

ভেঙে যে পড়েন নি ,তা কিন্তু নয় !

ভেঙে পড়ার পরেও ..

তিনি হার মেনে নিয়ে পালিয়ে যান নি ।

শচীন তেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন ,আমরা হয়তো ততবার ক্রিকেট খেলাও দেখিনি।

কিন্তু দিনশেষে আজকে শচীনকে পুরো বিশ্ব ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানে।

মার্ক জুকারবার্গ

ওয়ার্ল্ডের টপ ফাইভ রিচম্যানদের একজন
ওয়ার্ল্ডের টপ ফাইভ রিচম্যানদের একজন

মার্ক জুকারবার্গকে যখন তার গার্লফ্রেন্ড সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক তৈরি করে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ রিচম্যানদের একজন।

আর আমরা হলে কী করতাম ?

শেভ করা ছেড়ে দিয়ে, সিগারেট টানতাম ,

এখানেে সেখানে বসে ছায়-পাশ গিলতাম আর বলতাম –

আমার মতো মানুষের বেঁচে থেকে কী লাভ !

টমাস আলভা এডিসন

৯৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি।
৯৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি।

টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথীবীর ইতিহাসে তত বছর কেউ বাঁচেওনি।

আর আমরা ? হয়তো – একবার ,দুইবার বা তিনবার ।

আমাদের আর ধৈয্য থাকে না ।

আমরা হতাশ হয়ে পড়ি ।

চেষ্টা করা বন্ধ করে দিই ।

Success পাওয়ার আগে নিজেকে প্রশ্ন করতে হবে ,

আমি Success পাবার জন্য সর্বাধিক কতবার চেষ্টাটা করতে পারবো ?

তাহলে Success শুধু সময়ের অপেক্ষা ।

কলোনেল স্যান্ডারস্

1009 টি Resturent তাকে Reject করে
1009 টি Resturent তাকে Reject করে

বুড়ো বয়সে ভিমরতি বলে একটা কথা প্রচলিত রয়েছে আমাদের সমাজে।

চাকরি শেষ,

অধিকাংশ লোকেরই এমন ভাবনা অবাক করা নয়।

কিন্তু তার মধ্যে ব্যতিক্রম যে কেউ নেই তা কিন্তু নয়। তেমনি এক সংগ্রামী, উদ্যমী এবং সফল উদ্যোক্তা হলেন Colonel Sanders ( কলোনেল স্যান্ডারস )

তিনি তার জীবনে প্রায় সব রকম অসফলতা সম্মুখীন হয়েছেন । তার বয়স যখন মাত্র ছয় বছর তখন তার বাবা মারা যায় ।

প্রথম জীবনে তিনি US আর্মিতে জয়েন করেন । সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়।

তারপর রেলওয়েতে চাকরি করেন ।

তারপর Law পড়ে উকিল হিসেবে ক্যারিয়ার শুরু করেন, কিন্তু মারামারি করার জন্য সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়।

এজেন্ট হিসেবেও তিনি ব্যর্থ হন ।

তিনি একটা ফেরীবোট কোম্পানি খোলেন ।

সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে তিনি একটা ল্যাম্প তৈরি কারখানা খোলেন ।

সেটা ও বন্ধ হয়ে যায়।

এরপর তিনি একটি Motel কেনেন ।কিছুদিন চলার পর সেটাও আগুন লেগে পুড়ে যায় ।এরপর তিনি যখন আবার Motel তৈরির সিদ্ধান্ত নেন ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সেটাও বন্ধ করে দিতে হয় ।

এরপর তিনি তার নিজের তৈরি মাংস রান্নার রেসিপি নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরতে থাকেন ।

1010তম বারে একজন তার রেসিপি একসেপ্ট করে।

তিনি তার এই সিক্রেট রেসিপির নাম দেন KFC অর্থাৎ Kentucky Fried Chicken .

জীবনের একেবারে শেষ প্রান্তে এসে হার না মানা এই মানুষটি ৬৬ বছর বয়সে সফলতার স্বাদ পান 
৬৬ বছর বয়সে তার জীবনের মোড় পাল্টে যায় ।

অরভিল রাইট //উইলবার রাইট

তবু তঁ।রা বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন
তবু তঁ।রা বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন

সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় যতবার প্ল্যান করে বিমান উড়াতে চেষ্টা করে করে ব্যর্থ হয়েছেন

, আমরা ততবার প্ল্যান করে পাখির ওড়াও দেখিনি।

তবু তঁ।রা বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন।

সেটা কিভাবে সম্ভব হল ?

তিনি চেষ্টা বন্ধ করে দিয়ে , হবে না বা আমি পারবো না বলে পালিয়ে গিয়েছিলেন ?

নাকি ব্যর্থ হবার পর ,আবার নতূন উদ্যোমে চেষ্টা শুরু করেছিলেন !

Success মামার হাতের মোয়া নয়
Success মামার হাতের মোয়া নয়

সৃষ্টিকর্তাকে আমাদের একবার জানিয়ে দেওয়া উচিত, সাকসেস না আসা পর্যন্ত আমরা কিছুতেই থামবো না । হেরে গেলেও না । বারবার ব্যর্থ হলেও না।

জীবনের শেষ দিন পর্যন্ত আমরা পরাজয় স্বীকার করবো না ।

ছোটবেলায় যেভাবে একবার হাঁটতে না পারলে আবার চেষ্টা করতাম , পড়ে গিয়ে ব্যাথা পেয়ে কাঁদতে কাঁদতে আবার দেয়াল ধরে হাঁটতে চেষ্টা করতাম,

এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছোড়বান্দার মত লেগে থাকার।

যে যাই বলুক, যে যা করুক, আমাদের শুধু লেগে থাকতে হবে ।

বাকিটা সিস্টেম্যাটিক্যালি ঈশ্বর আমাদেরকে দিয়ে দেবেন।

Success সব সময়ই এসেছে লড়ায়ের মধ্যে দিয়ে ।

ঈশ্বরও Success দেবার আগে দেখে নেন ,যে মানুষটাকে আমি Success দিচ্ছি ,সে সেটা পাবার যোগ্য কি না ?

দেখে নেন সেই মানুষটা Success ধরে রাখতে পারবে কি না !

ফলো করুন : সাবস্ক্রাইব করুন : দেখতে থাকুন
ফলো করুন : সাবস্ক্রাইব করুন : দেখতে থাকুন

এই ধরনের Article আরো পড়ার জন্য এখানে Click করুন । Articleটি ভালো লাগলে. Like ,Comments ও Share করে আমার সঙ্গে থাকবেন। এছাড়াও Business Information ও Business Motivation-এর জন্য আমার facebookpage,

আমার website : sanjaybiswas.com Visit করতে পারেন এবং

আমার দুইটি youtube channel 1. Learn Digitel Earn Momey ও Sanjay Biswas Kolkata-কে অবশ্যয় subscribe করে রাখুন ,সমস্ত গুরুত্বপূর্ণ video সবার আগে পাবার জন্য ।

Leave a Comment