সং‌শোধন:1টি Fully Ecstatic Story

আমরা মানুষকে শিক্ষা দিতে চাইলে বা সংশোধন করতে চাইলে , প্রথমেই আমরা তাকে আঘাত করে বসি । কিন্তু মানুষ‌কে অপমান বা আঘাত না ক‌রেও কিভাবে সং‌শোধন করা যায় ,সেই প্রচেষ্টার এক অসাধারণ উদাহরণ এই গল্পটি ।

শিক্ষা দিতে চাইলে বা সংশোধন করতে চাইলে

হঠাৎ এক‌দিন রাস্তায় এক বৃ‌দ্ধের সা‌থে এক যুব‌কের দেখা।

যুবকটি একটু আগ বা‌ড়ি‌য়ে গি‌য়ে সেই বৃদ্ধ‌কে জিজ্ঞাসা কর‌লেন,

স্যার, আমাকে চিন‌তে পে‌রে‌ছেন ?

উত্ত‌রে বৃদ্ধটি বল‌লেন — না !

আমি তোমা‌কে চিন‌তে পা‌রি‌নি।

অতপরঃ বৃদ্ধ মানুষটি জান‌তে চাই‌লেন তুমি কে ?

তখন যুবক‌ বল‌লো ,

আমি একসময় আপনার ছাত্র ছিলাম।

ও আচ্ছা ! ব‌লে সেই বৃদ্ধটি যুব‌কের কা‌ছে কুশলা‌দি জানার পর জিজ্ঞাসা কর‌লেন , এখন তু‌মি কি কর‌ছো ?

যুবক‌ অত্যন্ত বিন‌য়ের সা‌থে বল‌লো ,

আমি একজন শিক্ষক। বর্তমা‌নে শিক্ষকতা কর‌ছি।

প্রাক্তন ছা‌ত্রের মুখ থে‌কে এই কথা শু‌নে বৃদ্ধ শিক্ষ‌ক অত্যন্ত খু‌শি হ‌য়ে বললেন “আহ, কতই না ভালো, আমার মতো হ‌য়ে‌ছো তাহ‌লে ?”

হ্যাঁ ঠিক !

আসলে আমি আপনার মত একজন শিক্ষক হতে পে‌রে‌ছি ব‌লে নি‌জে‌কে ধন্য মনে কর‌ছি।

তখন সেই যুবক এর পিছ‌নের কারণ বর্ণনা কর‌তে গি‌য়ে বল‌লো , আপনি আমাকে আপনার মতো হতে অনুপ্রাণিত হ‌তে উদ্বুদ্ধ করেছেন।

বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল দৃ‌ষ্টি নি‌য়ে যুবকের কা‌ছে শিক্ষক হবার পিছ‌নের কারণ জান‌তে জান‌তে চাই‌লে,

সেই যুবক‌ তার শিক্ষক হ‌য়ে উঠার গল্প বল‌তে গি‌য়ে

বৃদ্ধ শিক্ষক‌কে ষ্মরণ ক‌রে দি‌লো স্কু‌লে ঘ‌টে যাওয়া সেই ঘটনা।

সে দি‌নের ঘটনা বর্ণনা কর‌তে গি‌য়ে যুবক‌ তখন বৃদ্ধ শিক্ষ‌ককে উ‌দ্দেশ্য ক‌রে বল‌লো ; ম‌নে আছে স্যার,

একদিন ,আমার এক সহপা‌ঠি বন্ধু ‌,যে আপনারও ছাত্র ছিল, সে একটি নতুন ঘড়ি নি‌য়ে ক্লা‌সে এসেছিল।

তার ঘা‌ড়ি‌টি এতটাই সুন্দর ছিল যে আমি লোভ সামলা‌তে পা‌রি‌নি।

সিদ্ধান্ত নিয়েছিলাম ঘ‌ড়ি‌টি আমার চাই। অতপর আমি তার প‌কেট থে‌কে ঘ‌ড়িটি চুরি করি।

কিছুক্ষণ পর ,

আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের টিচার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে।

তার এই অ‌ভি‌যোগ শু‌নে ,আপনি ক্লাসের উদ্দেশ্যে বলে‌ছি‌লেন,

‘আজ ক্লাস চলাকালীন সম‌য়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে।

যে চুরি করেছো, দয়া করে ঘা‌ড়ি‌টি ফিরিয়ে দাও।

যে চুরি করেছো, দয়া করে ঘা‌ড়ি‌টি ফিরিয়ে দাও।
যে চুরি করেছো, দয়া করে ঘা‌ড়ি‌টি ফিরিয়ে দাও।

হ্যাঁ, আপনার বার্তা শু‌নেও আমি ঘা‌ড়ি‌টি ফেরত দেইনি কারণ এ‌টি আমার কা‌ছে খুব লোভনীয় ছিল।

তারপর দরজা বন্ধ করে আপনি সবাইকে বেঞ্চ ছে‌ড়ে উঠে দাঁড়ি‌য়ে ক্লাসরু‌মের ফ্লো‌রের ম‌ধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন।

এবং সবাই‌কে চোখ বন্ধ কর‌তে নি‌র্দেশ দি‌লেন।

এরপর ঘড়ি না পাওয়া পর্যন্ত আপনি এক এক করে আমাদের সবার পকেট খুঁজ‌তে লাগ‌লেন।

আমরা সবাই আপনার নির্দেশ মতো দাঁ‌ড়ি‌য়ে রইলাম।

আপনি এক এক ক‌রে পকেট চেক ক‌রে একটা সময় আপনি যখন আমার পকেটে হাত দি‌য়ে ঘ‌ড়ি‌টি খুঁ‌জে পে‌লেন তখন ভ‌য়ে আমার সমস্ত শরীর কাঁপ‌তে লাগল।

কিন্তুু সেই মুহূ‌র্তে ঘা‌ড়ি‌টি আমার প‌কে‌টে পাবার পরও আপনি কিছু ব‌লেন‌নি

এবং শেষ ছাত্র পর্যন্ত সবার প‌কেট চেক কর‌ছি‌লেন।

সব‌শে‌ষে আপ‌নি সবাই‌কে বললেন, ঘ‌ড়ি পাওয়া গে‌ছে।

এবার তোমরা সবাই চোখ খুল‌তে পা‌রো।

ঘ‌ড়ি‌টি পাবার পর আমার সেই বন্ধু‌টি আপনার কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছিল, ঘ‌ড়ি‌টি কার প‌কে‌টে পাওয়া গি‌য়ে‌ছিল ? ‌

কিন্তুু আপনি তা‌কে ব‌লে‌ছি‌লেন, ঘ‌ড়ি‌টি কার প‌কে‌টে পাওয়া গে‌ছে সে‌টি গুরুত্বপূর্ণ নয়।

তোমার ঘ‌ড়ি পাওয়া গে‌ছে সে‌টি গুরুত্বপূর্ণ।

সেই দি‌নের ঘটনা নি‌য়ে পরবর্তী‌তে আপনি আমার সা‌থে কো‌নো কথা ব‌লেন‌নি।

এমন‌কি সে কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি।

নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপ‌নি আমাকে স্কু‌লের কো‌নো কামরায় নিয়ে যাননি।

সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন।

অথচ আপ‌নি অত্যন্ত বু‌দ্ধিমত্তার সা‌থে, কৌশল অবলম্বন ক‌রে চু‌রি হওয়া ঘ‌ড়ি‌টি উদ্ধার কর‌লেন

এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন।

ক্লা‌সে ঘ‌টে যাওয়া ঘটনার রেশ সে দিন চ‌লে গে‌লেও এর প্রভাব র‌য়ে যায় আমার ম‌নের ম‌ধ্যে।

বি‌বে‌কের যু‌দ্ধে বার বার দং‌শিত হ‌য়ে‌ছি।

তারপর আমি সিদ্ধান্ত নিলাম এই সব অ‌নৈ‌তিক কাজ আর কখ‌নো করব না।

একজন ভা‌লো মানুষ হ‌বো।

একজন শিক্ষক হ‌বো।

স‌ত্যিকার অ‌র্থে মানুষ গড়ার কা‌রিগর হ‌বো।

আপনার কাছ থে‌কে সে দিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম ,

অপমান ছাড়াও মানু‌ষকে সং‌শোধন করা যায় সে‌টি আপনার কাছ থে‌কে শি‌খে‌ছি।

আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমা‌কে শিক্ষ‌কের মর্যাদায় আসীন ক‌রে‌ছে।

প্রাক্তন ছা‌ত্রের কথাগু‌লো শু‌নে বৃদ্ধ শিক্ষক বল‌লেন

হ্যাঁ, সেই ঘটনা আমার ম‌নে আছে।

চু‌রি হওয়া ঘ‌ড়ি আমি সবার পকেটে খুঁজেছিলাম।

কিন্তুু আমি তোমাকে মনে রাখিনি।

কারণ সে সময় আমার চোখও বন্ধ ছিল।

–সংগৃহীত ।

এই ধরনের Article আরো পড়ার জন্য এখানে Click করুন । Articleটি ভালো লাগলে. Like ,Comments ও Share করে আমার সঙ্গে থাকবেন। এছাড়াও Business Information ও Business Motivation-এর জন্য আমার facebookpage,

আমার website : sanjaybiswas.com Visit করতে পারেন এবং

আমার দুইটি youtube channel 1. Learn Digitel Earn Momey ও Sanjay Biswas Kolkata-কে অবশ্যয় subscribe করে রাখুন ,সমস্ত গুরুত্বপূর্ণ video সবার আগে পাবার জন্য ।

ফলো করুন : সাবস্ক্রাইব করুন : দেখতে থাকুন
ফলো করুন : সাবস্ক্রাইব করুন : দেখতে থাকুন

নমস্কার।

Leave a Comment