ডামাডোল : ভোট এসে গেলেই যেটা হয় ।

ডামাডোল :: ভোট এসে গেলেই , এখন যেটা হয়। সেটা লোকসভা ভোট, বিধানসভা ভোট, পঞ্চায়েত ভোট বা যেকোনো ভোট হলেই হল Iরাজনীতি তখন সরগরম ।ভোট এলেই হল ,এ দল,সে দল সকলেই মরীয়া, সকলেই ঝাপাবে জেতার জন্য, সেটা যে ভাবেই হোক না কেন !নির্বাচনের বিধিনিষেধ তো থাকবেই, তা বলে সেটা মেনে চলতে হবে ,এমন মাথার দিব্যি কে দিয়েছে ? আর আর মাথার উপরে যদি থাকে বড় কোন ছাতা , তাহলে তো কথাই নেই I
মজার কথা হলো,এই ভোটে যারা লড়াই করবে,তাদের প্রাথমিক নির্বাচন একটা মহা জটিল ব্যাপার ।হাইকমান্ড ভাবছে কিভাবে, কাকে দাঁড় করিয়ে সিট বাড়ানো যায়, আর নেতা ভাবছে কিভাবে ভোটের টিকিট হাসিল করা যায়!
এই ভোটের টিকিট হাসিল করার কাজে স্থানীয় নেতা-নেত্রী তো ছিলই, সেই দলে, দলে দলে ভীড় জমাচ্ছেন অন্যজগতের কুশীলবেরা। সব থেকে এগিয়ে সিনেমা জগতের নায়ক নায়িকারা । দেশের বা মানুষজনের এদিক দিয়ে কি লাভ হবে সেটা একটা লাখ টাকার প্রশ্ন I তবে নায়ক নায়িকারা যে ফুলে ফেঁপে উঠছেন, সেটা কারো নজর এড়াচ্ছে না I
যারা নেতা হচ্ছে ,তাদের সকলের ই রয়েছে দেশকে সেবা করার প্রচন্ড ইচ্ছা ।
নায়ক নায়িকারা ও সারিবদ্ধ ভাবে বিভিন্ন দলে জায়গা করে নিচ্ছেন।নেতারাও আল্হাদে গদগদ হয়ে তাদের হাতে তুলে দিচ্ছেন দলীয় পতাকা ।এ পর্যন্ত সব ঠিকঠাক ই ছিল।
গোলবাধে একটি দলের প্রার্থী তালিকা প্রকাশের পর,
যখন দেখা যায় ,পোড়খাওয়া কিছু রাজনৈতিক নেতাদের পাশাপাশি, উঠে এসেছে বেশকিছু চলচ্চিত্র দুনিয়ার মানুষ জন।ফলে বাদ পড়েছে বেশ কিছু পদ প্রার্থী নেতা-নেত্রী ।আর এতেই সরগরম রাজ্যে রাজনীতি ।কেউ পার্টি অফিস ভাংচুর করছেন, টায়ার বা গাড়ি জ্বালিয়ে অবিচারের প্রতিবাদ করছেন কেউ কেউ ।কেউ আবার কেঁদে বুক ভাসাচ্ছেন ।কেউ আবার কাঁদতে কাঁদতে অন্য দলে নাম লেখানোর কথা ঘোষণা করছে সদর্পে।
আর যারা টিকিট পেলেন,তারা কৃতজ্ঞতায়
আপ্লুত হয়ে বলছেন,ঊনি যেটা ভালো বুঝেছেন সেটা ই করেছেন।এ তো গেলো প্রথম পর্ব ।
এরপর বাকী আসল পর্ব I নির্বাচন I
সেটা কে কেমন ভাবে খেলতে পারে I কাকে দলে টানতে পারে I কাকে ভয় দেখিয়ে এলাকাছাড়া করতে পারে । বা সুকৌশলে কাঁটা দিয়ে কাঁটা তোলার খেলায় জিতে যেতে পারে সেটাই দেখার।
এত কিছুর পরেও , যে দল জিতবে, তারা নিজের দলের আবির মেখে জয় উল্লাস করবে I এবং জনগণকে ধন্যবাদ জানাবে তাদেরকে জেতানোর জন্য I শুধু জেতানোর জন্য নয়, বিপুল ভোটে জেতানোর জন্য। এখানে ক্লিক করে অন্যরকম ভিডিও দেখুন

এখানে একটা প্রশ্ন থেকে যায় , যাদেরকে ধন্যবাদ জানানো হলো , তারা কি আদৌ ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটটা দিতে পেরেছিলেন ? কে করবে এই প্রশ্ন ? কার ঘাড়ে কথা মাথা !
ডামা ডোলের বাজারে এরকমই চলছে I

আরো এই ধরনের আর্টিকেল পেতে এখনই ক্লিক করুন I
