
নেতাজি, তোমাকে আজো চেনা হল না
তোমার দেশটা ও তোমার মনের মতো হল না ,
তোমার রক্ত ঝরানো স্বাধীনতার রঙ আজ ফিকে
তুমি ছিলে নেতাজি,
আর আজ
অসংখ্য নেতা তে ভরে গেছে দেশ ,
তাদের সময় নেই
দেশের কথা ভাবার
দেশের মানুষের কথা ভাবার,
ভোটে জিততে তাদের প্রয়োজন নেই মানুষের
চাই অসংখ্য হার্মাদ ।
তুমি থাকলে আজ লজ্জায় মরে যেতে !!
তুমি নেই ভালোই হয়েছে,
২৩ জানুয়ারি তোমার গলায় মালা পড়ে ঠিকই
ছবি ঝোলানো হয়
তোমার সাধের পতাকা ও তোলা হয়
কিন্তু ,
সুর টা বড়ো বেসুরো, বেমানান লাগে
নেতাজি বনাম নেতা ।
আজ তোমার মূর্তিতে পড়বে মালা,বাজবে তোমার জয়ডঙ্কা, থুড়ি
তোমার নয়,নেতাদের।
রাতে হবে সেলিব্রেট
মদ,মাংস, মেয়ে–আরো কতো কি!!
সে তুমি বুঝবে না
তুমি যখন ছিলে,তখন তো আমরা ছিলাম না,
তোমাদের দেশ ছিল পরাধীন
তোমাদের লড়াই পড়েছি বইয়ে
কিছু টা শুনেছি শিক্ষকদের মুখে
যারা মনেপ্রাণে বিশ্বাস করতো তোমাকে,
এখন হাওয়া অন্য রকম
শিক্ষকতা ও নেতাগিরি এখন ধান্দা
মাল্লু কামানোর হাতিয়ার ।
মানুষ কে ঠকাও,ছাত্রদের ঠকাও
গরিবের রক্ত শোষণ করে বানাও প্রাসাদ
ছাত্রদের মিড ডে খাবার চুরি করে
হাতেনাতে ধরা পড়েছে শিক্ষক ,
এটা কি হলো নেতাজি?
এমনটাই কি তুমি চেয়েছিলে ?
নিশ্চয়ই নয়,
তবু এমনিই চলছে
তুমি থাকলে বলতে পারতে ,কোন্ সময় টা বেশি ভয়ঙ্কর? তখন না এখন ?
সে যাই হোক
তোমাকে একলা পেয়ে অনেক কথা বলে ফেললাম ।
কিছু মনে কোরো না।
আজ তোমার জন্মদিন
তোমাকে প্রণাম জানাই,
তুমি ভালো থেকো ।
তুমি ভালো থেকো ।

এই ধরনের আর্টিকেল পাওয়ার জন্য বা পড়ার জন্য এখানে ক্লিক করুন I
নেতাজি সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে I
