মমতা শঙ্কর শুধুমাত্র একটা নাম নয়। সভ্যতা ও শালীনতার প্রকাশ দামি দামি পোশাক বা গাড়ি বাড়িতে নয় ।সেটা বিশেষ ভাবে প্রকাশ পায় মানুষের ভদ্র মার্জিত এবং পরিশীলত আচার-আচরণ ও ব্যবহারের মাধ্যমে ।সেটা কিন্তু একদিনে বা হঠাৎ করে হয়ে যায় না ।এটার পিছনে থাকে একটা পরিবারের দীর্ঘদিনের লালন করা রীতি-নীতি ও প্রথা ।মমতা শঙ্কর সেই রুচি ও রীতিনীতি এক মূর্তিমান প্রকাশ। সম্মানীয় ব্যক্তিত্ব।

মমতা শঙ্কর
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিলেন মমতা শংকর।
দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।
দর্শকাসনে প্রথম সারিতে বসে থাকতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
জরির কাজ করা, লাল তাঁতের শাড়ি পরেছিলেন মমতা। সঙ্গে সোনার গয়না।
গায়ে জড়ানো আঁচল। ছিমছাম সাজ। খোঁপায় গোঁজা ফুল। তবে বরাবরের মতোই মুখ ভরা হাসি।
১৯৫৫ সালের ৭ জানুয়ারি নৃত্যশিল্পী উদয় শঙ্কর এবং অমলা শংকরের ঘরে জন্মগ্রহণ করেন মমতা শঙ্কর।
১৯৭৬ সালে মৃগয়া দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন।
তবে কখনোই তাঁর পরিচয় শুধু অভিনেত্রী হিসেবে নয়, নৃত্যে তাঁর দক্ষতা অসাধারণ।
সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন মমতা শঙ্কর।
২৬ জানুয়ারির ঠিক আগে, পদ্ম-সম্মান ২০২৫ সালের তালিকা প্রকাশিত হয়েছিল।
সেখানে বিশেষভাবে নজর কেড়েছিলেন যেই দুজন, তাঁরা হলেন মমতা শঙ্কর ও অরিজিৎ সিং।

সেই সময় হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে ,
মমতা শংকর জানিয়েছিলেন,
‘আমি যেন এখনও বিশ্বাস করতে পারছি না ব্যাপারটা।
কারণ কখনো ভাবিনি এরকম অ্যাওয়ার্ড পাব।
মনে হচ্ছে আমি আদৌ যোগ্য তো এই সম্মানটা পাওয়ার !
আজ যারা আমার পাশে নেই,
আমার বাবা মা, মানিক কাকা (সত্যজিৎ রায়), মৃণালদা, ঋতুপর্ণ, রাজা মিত্র, এদের সবার সবার কথা মনে পড়ছে।
ওঁরা হয়তো আগে থেকেই খবর পেয়ে গিয়েছিলেন।
এঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
জানি না কারও নাম বলতে ভুলে গেলাম নাকি, কিন্তু সকলের প্রতি কৃতজ্ঞ আমি।’
স্পষ্টবক্তা হিসেবে বহুবার বহু বিতর্কে জড়িয়েছেন।
কখনো শাড়ির আঁচল নিয়ে মুখ খুলে, তো কখনো মেট্রোর চুমু।
এমনকী, অভিনেত্রীকে ট্রোল করেন টলিপাড়ার হাঁটুর বয়সী শিল্পীরাও।
তবে নিজের বক্তব্যে অনড় থেকেছেন বরাবর।
আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা কিংবদন্তি শিল্পীকে ।

লেখা Hindustan Times Bangla থেকে সংগৃহীত
প্রিয় বন্ধুরা আপনারা এই কিংবদন্তি শিল্পীকে শুভেচ্ছা জানাবেন না ??
এই ধরনের Article আরো পড়ার জন্য এখানে Click করুন । Articleটি ভালো লাগলে. Like ,Comments ও Share করে আমার সঙ্গে থাকবেন। এছাড়াও Business Information ও Business Motivation-ও Human Psychology বিষয়ক নানা Information এর জন্য আমার Face Book Page,
আমার website : sanjaybiswas.com Visit করতে পারেন এবং
আমার দুইটি YouTube channel 1. Learn Digital Earn Money ও Sanjay Biswas Kolkata-কে অবশ্যয় subscribe করে রাখুন ,সমস্ত গুরুত্বপূর্ণ video সবার আগে পাবার জন্য ।

