অভিজ্ঞ মানুষ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ।আমরা বয়স্ক এবং অভিজ্ঞ এই দুটোকে অনেক সময়-ই গুলিয়ে ফেলি। আমরা অনেক সময়-ই অভিজ্ঞ বলতে ধরে নিই বয়স্ক মানুষ। সেটা কিন্তু সঠিক নাও হতে পারে। অনেক বয়স্ক মানুষ-ই আছেন, যাদের অভিজ্ঞতার বিন্দুমাত্র গুরুত্ব থাকেনা ।অভিজ্ঞতা ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ অন্য। যেটার জন্য প্রয়োজন সেই মানুষটার পজেটিভ চিন্তাভাবনা এবং অনুপুঙ্খ বিশ্লেষণের ক্ষমতা ।সেজন্য আমাদের জীবনের কোন পরামর্শের জন্য অভিজ্ঞ মানুষের শরণাপন্ন হওয়া যেতেই পারে বা হওয়া উচিত। এতে আমাদের জীবনের অনেক সময় বেঁচে যায় ।অনেক ক্ষতির হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি ।সেরকমই কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন Microsoft এর কর্ণধার বিল গেটস্। এগুলো যদি আমরা আমাদের জীবনে এপ্লিকেশন করতে পারি, তাহলে আমাদের জীবনের গতি- প্রকৃতি বদলে যাবে। চলুন দেখে নেওয়া যাক তিনি কি বলছেন…

বিল গেটস্ বলছেন
সাফল্য পেতে অভিজ্ঞ মানুষের পরামর্শ একান্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ
জীবনে কাজের বাইরেও যে একটি জীবন রয়েছে I
সেটা বার্ধক্য আসার আগে বুঝতে পারেননি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
যিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন ও।
সম্প্রতি নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে (এনএইউ) এক বক্তৃতায় বিল গেটস বলেছেন,
তারুণ্য পেরিয়ে বার্ধক্যে পা রাখার আগ পর্যন্ত তিনি উপলব্ধি করতে পারেননি যে,
কাজের বাইরেও মানুষের আলাদা একটা জীবন রয়েছে।
যুক্তরাষ্ট্রের নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায়
গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন,
অভিজ্ঞ মানুষ

ছুটি
‘যখন আমি তোমাদের বয়সে ছিলাম, তখন অবকাশযাপনে বিশ্বাস করতাম না।
সপ্তাহান্তে ছুটি নেওয়ায় বিশ্বাস করতাম না।
আমি আমার আশপাশের সবাইকে দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতাম।’
মাইক্রোসফটের যাত্রা করার জন্য
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারে থাকা অবস্থায়ই বিশ্ববিদ্যালয় ছেড়ে আসেন বিল গেটস।
এনএইউর গ্র্যাজুয়েটদের তিনি বলেন, ‘কাজের গতি কিছুটা শিথিল করা অর্থ এই নয় যে আপনি অলস।’
৬৭ বছর বয়সি এ বিজনেস ম্যাগনেট জানান,
মাইক্রোসফটের শুরুর দিনগুলোয় তিনি কর্মজীবনে ভারসাম্য আনার গুরুত্ব বুঝতে পারেননি।
তাই কোন্ কোন্ কর্মী অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছেন তা নজরে রাখতেন সে সময়।
বিল গেটস বলেন,
‘আমার শিক্ষাটা পেতে যত দিন লেগেছে,
তোমাদের যেন এত দীর্ঘ সময় না লাগে।
নিজের সম্পর্ক
নিজের সম্পর্কগুলো যত্ন করার জন্য
সফলতা উদযাপনের জন্য এবং ক্ষতি কাটিয়ে ওঠার জন্যও সময় নিতে হবে।
যখনই প্রয়োজন মনে হবে বিরতি নিতে হবে।
তোমার আশপাশের মানুষের যখন এ বিরতি দরকার হবে,
তখন তাদের সঙ্গেও স্বাভাবিক আচরণ বজায় নিতে হবে।’
অতীতেও বিল গেটস স্বীকার করেছেন যে,
কাজের নৈতিকতার ক্ষেত্রে কর্মীদের কাছ থেকে উচ্চ প্রত্যাশা ছিল তার।

তার জীবনীকাররা CNBCকে জানিয়েছিলেন,
মধ্যরাতে নিজের প্রতিষ্ঠানের কর্মীদের নানা সমালোচনা করে মেইল পাঠাতেন বিল গেটস।
২০১৯ সালে নিজের ব্লগে এই মার্কিন ধনকুবের লিখেছিলেন,
‘যখন আমি মাইক্রোসফটে ছিলাম,
তখন আমার সঙ্গে যারা কাজ করত তাদের সঙ্গে আমি বেশ কড়া আচরণই করেছি।
এর ফলে কিছু কিছু ক্ষেত্রে সফলতা এসেছে,
কিন্তু আমি নিশ্চিত, কিছু কিছু ব্যাপার মাত্রাতিরিক্ত ছিল।’
আসল কথা

কাল কিংবা আগামী ১০ বছর আমরা যা করবো,
বাকি জীবনও আমাদেরকে তা-ই করে যেতে হবে – এমন কোনো কথা নেই।
ক্যারিয়ারের কোনো কোনো ক্ষেত্রে অনেকসময় এমন সমস্যায় পড়বো,
যেটা আমরা নিজে সমাধান করতে পারবো না।
ঘাবড়ে না গিয়ে।
লম্বা করে দম নিতে হবে।
ভাবতে হবে।
আর প্রয়োজনে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিতে হবে।
অভিজ্ঞ মানুষের সান্নিধ্য থাকতে হবে।
এই ধরনের Article আরো পড়ার জন্য এখানে Click করুন । Articleটি ভালো লাগলে. Like ,Comments ও Share করে আমার সঙ্গে থাকবেন। এছাড়াও Business Information ও Business Motivation-ও Human Psychology বিষয়ক নানা Information এর জন্য আমার Face Book Page,
আমার website : sanjaybiswas.com Visit করতে পারেন এবং
আমার দুইটি YouTube channel 1. Learn Digital Earn Money ও Sanjay Biswas Kolkata-কে অবশ্যয় subscribe করে রাখুন ,সমস্ত গুরুত্বপূর্ণ video সবার আগে পাবার জন্য ।

