B.Ed ফুচকা দিদি স্বপ্নেও কখনো ভাবেন নি তিনি কোন ব্যবসা করবেন। তিনি স্বপ্ন দেখে এসেছেন শিক্ষিকা হবার ।সেজন্যই যথেষ্ট পরিমাণ প্রস্তুতি ও নিয়েছিলেন। সংস্কৃত অনার্স নিয়ে গ্রাজুয়েশন ,B.Ed, D.El.Ed কি নেই তার ঝুলিতে ! নিজের অভাব অভিযোগের কাছে হার না মেনে দেশের কর্মসংস্থানের উপর ভরষা না করে রাস্তায় নেমে শুরু করলেন ফুচকার ব্যবসা। নাম দিলেন B.Ed ফুচকা দিদি। বহু মানুষের অবজ্ঞা অবহেলা কে পিছনে ফেলে নিজের বড় হওয়ার স্বপ্নে মস্গুল তিনি। এগিয়ে চলেছেন নিজের স্বপ্নকে আরো বড় করার জন্য। চলার পথে বাঁধা আসবে এটা ভেবে নিয়েই তার পথ চলার প্রস্তুতি…

স্বপ্ন
স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষিকা হওয়ার।
অবশেষে নিজের শিক্ষকতার স্বপ্ন ভুলে, পাড়ার মোড়ে ফুচকার স্টল দিয়েছে B.Ed পাশ শ্রেয়সী ঘোষ।
২ বছর বয়সে বাবাকে হারিয়ে
আজ নিজের ক্ষমতায় সফল ব্যবসায়ী B.Ed ফুচকা দিদি।
B.Ed ফুচকা দিদির আসল নাম শ্রেয়সী ঘোষ,
ছোট থেকে দারিদ্রতার মধ্যে দিয়েই বড় হয়েছে মধ্যবিত্ত ঘরের লড়াকু মেয়েটা।
অল্প বয়সে বাবাকে হারিয়ে অনেক কষ্ট করে মামার কাছে বড়ো হয়েছেন,
রানাঘাটের শালবাগান এলাকায় তার মামার বাড়ি।
ছোট থেকে মামার বাড়িতেই থাকে।
মামা বাড়িতে থাকাকালীন, মামা তার ক্লাস এইট পর্যন্ত পড়াশোনার সমস্ত দায়িত্ব নেয়।
এরপর পড়াশোনার দায়িত্ব তুলে নেয় তার নিজের কাঁধেই।
শ্রেয়সী ছোট থেকেই নাচের সাথে যুক্ত ছিল।
ছোটদের কে নাচ শিখিয়ে পয়সা রোজগার করতো।
পাশাপাশি মুক্ত মঞ্চে গান এবং নাচ করে নিজের সংসার চালাতেন শ্রেয়সী ।
নাচ শেখানোর পাশাপাশি কলেজে সংস্কৃত অনার্স নিয়ে গ্রাজুয়েশন করেন।
২০১৮ – ২০২০- এর ব্যাচে B.Ed কমপ্লিট করেন।
তিনি বর্তমানে D.El.Ed করেছেন।
চাকরির বিকল্প

বিভিন্ন জাগায় চাকরির চেষ্টা করেছিলেন কিন্তু চাকরি পাননি,
B.Ed পাস করে যখন রাজ্যে কোনো শিক্ষক নিয়োগের কোন চাকরি নেই,
বছরের পর বছর বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগের চাকরির পরীক্ষা।
শ্রেয়সী সমাজসেবার কাজের সাথেও যুক্ত আছেন বলে জানা গেছে,
তাই সমাজসেবার কাজে আরও অর্থের প্রায়োজনের দরকার ছিলো
তখন নিরুপায় হয়ে মনস্থির করে, যদি চাকরি নাই পাই তাহলে নিজে একটি ফুচকার স্টল দেবো।
ভাবনা ও কাজ
তাই ভাবনা অনুযায়ী
এক বন্ধুর সাহায্যে ,একটি ঠেলাগাড়িতে করে খুলে ফেললেন একটি ফুচকার স্টল I
শুরু করলেন B.Ed ফুচকা দিদির ষ্টল ।
দোকানের নাম দেন B.Ed ফুচকা দিদি
প্রথম প্রথম ফুচকার দোকান দেওয়াতে অনেকেই তাকে অনেক কথা শোনায়।
কিন্তু কোন কথায় কান না দিয়ে নিজের পথে স্থির থেকে
প্রতিদিন সন্ধ্যেবেলা হলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বিএড পাস এই ফুচকা দিদি।
অভিনব পদ্ধতিতে হাতে টানা গাড়ি বানিয়েছেন যেটার দাম ১ লক্ষ্য টাকা।
কিন্তু এখনও তাঁর লড়াই থামেনি,
মাথার ওপর নিজস্ব ছাদ নেই কিন্তু ইচ্ছে শক্তি প্রবল।

সময় ও সুযোগ পেলে আপনারা এক বার অবশ্যই দিদির এই ফুচকা ট্রাই করবেন I
৬ টা জল ফুচকার দাম মাত্র ১০ টাকা ।
৭ টা দই ফুচকা মাত্র ৩০ টাকা ।
ঠিকানা:- রানাঘাট স্টেশনের ঠিক পাশে State Bank of India র সামনেই, প্রতিদিন বিকেলে ঠিক ৫ টা থেকে দিদি বসেন
বর্তমান সমাজে মেয়ে হয়েও তার এই প্রচেষ্টাকে আমি কুর্নিশ জানাই।
কামনা করি আরো অনেক দূর এগিয়ে যান দিদি।
আপনি আবারও প্রমাণ করে দিলেন মেয়েরা কখনো পিছিয়ে থাকে না।

এই ধরনের Article আরো পড়ার জন্য এখানে Click করুন । Articleটি ভালো লাগলে. Like ,Comments ও Share করে আমার সঙ্গে থাকবেন। এছাড়াও Business Information ও Business Motivation-ও Human Psychology বিষয়ক নানা Information এর জন্য আমার Face Book Page,
আমার website : sanjaybiswas.com Visit করতে পারেন এবং
আমার দুইটি YouTube channel 1. Learn Digital Earn Money ও Sanjay Biswas Kolkata-কে অবশ্যয় subscribe করে রাখুন ,সমস্ত গুরুত্বপূর্ণ video সবার আগে পাবার জন্য ।

–
