যে গুণগুলো থাকলে একটা মানুষ যে কোন Business- এ সফলভাবে আত্মপ্রকাশ করতে পারে তারই সুলুক সন্ধান রইল এই আর্টিকেলে

প্রত্যেকটি কাজের জন্য কিছু গুণ থাকা বিশেষ জরুরী I সেজন্যই আমরা বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের চরিত্র বিশ্লেষণ করলে বেশ কিছু গুণাবলী আমাদের নজরে পড়বে । যেগুলো অন্যদের থেকে তাদেরকে আলাদা করে রেখেছে I
Business ও সেই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় I এখানেও বেশ কিছু সফল মানুষ ইতিমধ্যেই তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন I তাদের চরিত্র বিশ্লেষণ করলেও আমরা বিশেষ কিছু গুণাবলীর প্রকাশ দেখতে পাবো ।
বিজনেসের সেই গুণাবলী যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু Business-এ সফল হওয়া খুবই কষ্টসাধ্য I
আর যদি গুণগুলো আমাদের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা !
চলুন এক ঝলকে সেই গুণগুলো দেখে নেওয়া যাক,
তারপরে আমরা বিস্তারিতভাবে আলোচ্য বিষয়ে প্রবেশ করবো ।
সফল হওয়ার ১৪ টি জাদু মন্ত্র
1.সমস্ত রকম সমস্যা ও কঠিন পরিস্থিতি মোকাবিলা করার সাহস ।
2.নিজের কাছে যে অর্থ বা সামর্থ্য আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বার সাহস ।
3. উচ্চমানের চিন্তাভাবনা ।
4.সফল হবার বিষয়ে ১০০% মানসিক শক্তি I
5 কঠিন পরিশ্রম করার মানসিকতা ।
6 সুযোগকে কাজে লাগানোর বুদ্ধিমত্তা I
7. নিজের ফিল্ডের সফল মানুষের কাছাকাছি থাকবার প্রবণতা ।
8. সফল মানুষজনের কাছ থেকে সফলতার পাঠ নেওয়ার আগ্রহ ।
9.Positive মানুষের সান্নিধ্যে থাকার প্রচেষ্টা ।
10.নিজের Business সম্পর্কে উচ্চ ধারণা পোষন করা ।
11. অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ভীষণভাবে স্টাডি করার মানসিকতা ।
12. হঠাৎ এসে পড়া কোন সমস্যাতে ঘাবড়ে না গিয়ে , ঠান্ডা মাথায় সমাধানের পথ খোঁজা ।
13. নতুন কিছু শিখতে লজ্জা না পাওয়া এবং প্রবল আগ্রহ থাকা ।
14. নিয়মিত বই পড়া ।

এই গুণগুলি মধ্যে সবগুলি না হলেও বেশ কয়েকটি যদি আপনার মধ্যে আছে বলে আপনার মনে হয়, তাহলে আপনি এই আর্টিকেলটা পুরোটা পড়ে দেখতে পারেন I
স্বপ্ন এমন একটা জিনিস যেটা আমরা জেগে বা ঘুমিয়ে, দুভাবেই দেখতে পারি I ঘুমিয়ে স্বপ্ন দেখা বা জেগে স্বপ্ন দেখা , যেভাবে আমরা সেটাদেখি না কেন , সেটার যদি কোন বাস্তবভিত্তি থাকে ,তাহলে খুবই ভালো । না হলে শুধু শুধু সময়ের অপচয় I এসব দেখে শুনে আবদুল কালাম স্যার মন্তব্য করেছিলেন …
স্বপ্ন সেটা নয়, যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি ।
স্বপ্ন হলো সেটা- যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না !
সেজন্য স্বপ্ন জেগে দেখাই ভালো I
আমরা কোন স্বপ্ন দেখবো ?
আমাদের জীবন জীবিকার প্রধান দুটি মাধ্যম হলো Business ও Service I
কিন্তু বর্তমানে চাকরির অবস্থা আমরা সকলেই জানি I
পড়ে থাকলো Business !!
চলুন দেখা যাক বিজনেস শুরু করার আগে আমাদের কি করতে হবে !!
জীবনে চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন যেমন আমরা দেখি, তেমনি বিজনেসে সফল হতে হলেও আমাদের একটা Strong Dream থাকতেই হবে । এই ধরনের আরো আর্টিকেল পেতে এখানে ক্লিক করতে পারেন I
যদিও স্বপ্ন আমাদের সফলতা এনে দেয় না ।
বিজনেসের ক্ষেত্রেও সেটাই হবে ।
কিন্তু কোন একটি Business শুরু করার জন্য Dream বা স্বপ্ন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় I তার বেশি কিছু নয় ।
কিন্তু অনেক সময়ই আমরা Business Start করাকেই Success বা সফলতা বলে ভেবে ফেলি I এটা কিন্তু মস্ত বড় একটা ভুল ।
এই ভুল ভাবনা-চিন্তা নিয়ে Business শুরু করার জন্যই বেশিরভাগ মানুষ বিজনেসে অসফল হয় বা Fail করে ।আমাদের এটা মনে রাখতে হবে একটা Business শুরু করা এবং Success পাওয়া সম্পূর্ণ আলাদা দুটি বিষয় ।
তবে কোন কিছু Start করার জন্য প্রয়োজন একটা Strong Dream.
আর
সফলতা পাবার জন্য প্রয়োজন Proper mindset, Business Plan ও Proces .

বিজনেসে সফলতা পাবার ক্ষেত্রে এগুলির বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।
আমরা আমাদের চারপাশে প্রায় প্রতিদিনই কোন না কোন Business শুরু হতে দেখি I আমরা দেখতে পাই কারো বিজনেস রমরমিয়ে চলছে ,আবার কারো বিজনেস সেভাবে চলছেই না I কিছুদিন পর ব্যবসাটা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে ।
এর কারণ কি ?
কেউই তো চাইনি তার ব্যবসাটা বন্ধ হয়ে যাক ! তবুও ৯০% ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে I
এই সাকসেস ও ফেল এর পিছনে রয়েছে Mindset- এর কল কাঠি ।
এখানে Mindset বিষয়টা একটু বুঝে নেওয়া দরকার আছে ।
Mindset সাধারণত দু ধরনের হয়
1. Rich Business Mindset এবং
2. Poor Business Mindset
দেখুন , একজন Rich Business Mindset মানুষের চিন্তা-ভাবনা এবং একজন Poor Business Mindset মানুষের চিন্তাভাবনার মধ্যে কতটা তফাৎ
1.একজন Rich Business Mindset-এর মানুষ ভাবেন, আমার জীবন, আমার বিজনেস, আমাকেই এগিয়ে নিয়ে যেতে হবে I এর জন্য যতরকম সমস্যা বা কঠিন পরিস্থিতিই আসুক না কেন ‘আমি প্রস্তুত সেগুলির মোকাবিলা করার জন্য I
পাশাপাশি একজন Poor Business Mindset -এর মানুষ ভাবেন, আমার জীবনে বা আমার বিজনেসের ক্ষেত্রে যেটা ঘটছে সেটা আমার ভাগ্যে ছিল I যদি আমার কপালে সফলতা না থাকে , সেটা কোনভাবেই আমি পাব না I
এরা সফলতার জন্য সেভাবে মন প্রাণ দিয়ে খাটতে চায় না । ভাগ্যের দোহাই দিয়ে অলসভাবে সফলতার জন্য অপেক্ষা করতে থাকে I বিফল হলে ভাগ্যকে দোষারোপ করে এবং বিফলতার স্বপক্ষে অনেক যুক্তি খাড়া করে আত্মপ্রাসাদ লাভ করে I

2. Rich Business Mindset-এর লোকেরা নিজের ক্ষমতা ও অর্থকে কাজে লাগিয়ে বিজনেসে সফলতা পাবার জন্য ঝাঁপিয়ে পড়ে I এরা সব সময় ভাবে ,কিভাবে নিজের সামান্য অর্থ , ক্ষমতা ও সময়কে কাজে লাগিয়ে সফলতার অনেক কাছে পৌঁছে যাওয়া যায় I
অপরপক্ষে Poor Business Mindset -এর মানুষেরা নিজের অর্থ ভুলভাল পথে খরচ করে I যখন নিজের বিজনেসে সত্যিকারের অর্থের প্রয়োজন হয় ,তখন তারা চোখে অন্ধকার দেখে I এরা বেহিসেবি খরচা করে ,একসময় পথে বসে যায়।
3. Rich Business Mindset-এর মানুষের কাছে অর্থের ঘাটতি থাকলেও এরা তাদের চিন্তা-ভাবনা বা Mindset কে সব সময় উচ্চ মানের রাখে I কোন অবস্থাতেই নিজের মনোবল এবং মন মানসিকতাকে ছোট করে না।
পাশাপাশি Poor Business Mindset -এর মানুষদের চিন্তাভাবনা ও মন মানসিকতার মধ্যে নিম্নমানের ভাব সুস্পষ্ট থাকে I এর থেকে এরা কোনভাবেই বের হতে পারে না I বলা যেতে পারে না বেরোনোর চেষ্টা ও সেভাবে করে না ।এদের আশপাশের মানুষজনই এদেরকে বেরোতে দেয় না I কারণ এরা সবসময় বেশ কিছু নেগেটিভ মানুষের দ্বারা পরিবৃত্ত থাকেন I
4. Rich Business Mindset-এর মানুষ জীবনে বা বিজনেসে সফল হবেই – সে বিষয়ে সে থাকে একনিষ্ঠ ও প্রতিজ্ঞাবদ্ধ। কোন বাধাই তাকে প্রতিরোধ করতে পারবে না ।
Poor Business Mindset -এর মানুষ শুধু সফলতার স্বপ্ন দেখে I কিন্তু সফল হবার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত, তার ধারে কাছেও যায় না I এরা অলস I। শুয়ে শুয়ে স্বপ্ন দেখে। একদিন বাড়ি হবে I একদিন গাড়ি হবেI একদিন সে রাজা হবে।

5. Rich Business Mindset-এর মানুষেরা সফলতার জন্য কঠিন পরিশ্রম করে সুযোগ তৈরি করে I এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে সফলতা হাসিল করে I কোন সুযোগকেই তারা ছোট ভাবেনা I সমস্ত সুযোগই তাদের কাছে Golden Opportunity .
অন্যদিকে Poor Business Mindset -এর মানুষ তাদের জীবনের ছোট ছোট সমস্যা গুলোকে বাঁধার প্রাচীর হিসেবে দেখতে থাকে I এবং নানান অজুহাতে নিজের করনীয় কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখে I এবং যারা কোন কাজে উদ্যম দেখাতে যায় তাদেরকেও বাধা সৃষ্টি করে I এদেরকে কেউ পরামর্শ দিলে এরা সেগুলোকে কোন পাত্তাই দেয় না ।
6. Rich Business Mindset-এর মানুষেরা নিজের ফিল্ডের সফল মানুষদের প্রশংসা করে এবং তাদের কাছাকাছি থেকে সফলতার নানান পরামর্শ ও মতামত কে গ্রহণ করে নিজে আরো সফল হবার চেষ্টা করে I
অন্যদিকে Poor Business Mindset -এর মানুষেরা কারো কাছ থেকে কিছু শিখতে চায় না I নিজেদেরকে অনেক বড় পন্ডিত ও বিশেষজ্ঞ ভাবে I সফল মানুষদেরকে এরা পাত্তাও দেয় না I এরা সফল মানুষদেরকে অপছন্দ করে। এবং হিংসাও করে I এমনকি সুযোগ পেলে তাদের বদনাম করতেও পিছপা হয় না I আসলে এরা পরশ্রীকাতর প্রকৃতির মানুষ I এরা কোনদিনই সফলতার মুখ দেখতে পায় না I
7. Rich Business Mindset-এর মানুষেরা সব সময় পজেটিভ মানুষজনের সান্নিধ্যে থাকতে পছন্দ করে I এবং সফলতার জন্য নানারকম পজিটিভ পরামর্শ পাবার জন্য সব সময় উদ্গ্রীব থাকে I
Poor Business Mindset -এর মানুষেরা সব সময় নেগেটিভ মানুষজনের সঙ্গে থেকে পরনিন্দা ,পরচর্চা করতে ভালোবাসে I এদের বন্ধু-বান্ধব ও আত্মীয় পরিজনও সম মানসিকতা হয়ে থাকে I এরা পচা গর্তের ব্যাঙের মতো I

8.Rich Business Mindset-এর মানুষজন নিজের জীবন ও বিজনেস সম্পর্কে সব সময় উচ্চ ধারণা পোষণ করেন I নিজের Business ও কাজকর্ম সম্পর্কে সুযোগ পেলেই প্রচার শুরু করে দেয় , কারণ তারা মন প্রাণ দিয়ে ভালবেসে তাদের কাজটি করে I সেজন্য প্রমোশনের ক্ষেত্রে তারা কখনোই নিজেকে ছোট বলে মনে করে না I এরা নিজের জীবন ও বিজনেস সম্পর্কে সব সময় Proud Feel করে I
অপরপক্ষে Poor Business Mindset -এর মানুষরা নিজের কাজকে নিজেরাই ছোট চোখে দেখে I নিজের অবস্থা ও নিজের বিজনেস সম্পর্কে অন্যের কাছে বলতে নিজেরাই লজ্জা পায়।
9 .Rich Business Mindset-এর মানুষেরা তাদের বিজনেসে Money Managementকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে সব সময় মনে করে I তারা Money Management বিষয়টি খুব ভালোভাবে বোঝেন I তারা সব সময় Study করে, তাদের Money বা অর্থ কখন, কোথায়, কতটা Invest করতে হবে I
Poor Business Mindset -এর মানুষেরা Money Management-এর ধারে কাছ দিয়েও যায় না I যখন হাতে অর্থ থাকে, তখন আনন্দ ফুর্তি ও হই-হুল্লোড় করে অর্থের অপচয় করে থাকেন i যখন সত্যিকারের কোন Opportunity আসে তখন অর্থের অভাবে তারা সেটাকে কাজে লাগাতে পারেনা I

10 .Rich Business Mindset-এর মানুষেরা জানে জীবন ও বিজনেসে সমস্যা থাকবেই I সেজন্য এরা এগুলোকে সামনাসামনি হতে ভয় পায় না I এরা মানসিকভাবে ভীষণ Strong হয় I সমস্যার সম্মুখীন হলে এরা কখনোই ভেঙে পড়ে না I
অপরদিকে Poor Business Mindset -এর মানুষেরা যেকোনো সমস্যার মুখোমুখি হতে ভয় পায়। I সমস্যা দেখলে পালিয়ে যায় I বা সমস্যার সামনে অন্যকে দাঁড় করিয়ে দেয়। ফলে সমস্যা কোনদিনই এদের পিছু ছাড়ে না I
11.Rich Business Mindset-এর লোকেরা কখনোই কোন কিছু শিখতে লজ্জা পায় না I বরং সময় বা সুযোগ পেলেই ছোট বা বড় সবার কাছ থেকেই শিখে নেবার আপ্রাণ চেষ্টা করে I
পাশাপাশি Poor Business Mindset -এর মানুষ যেহেতু সবকিছুই জানে, সেজন্য কারো কাছ থেকে কিছু শেখার প্রশ্নই ওঠেনা । এরা সব সময় নিজেদেরকে সবজান্তা ভাবে । নিজে কিছু শেখে না বরং সুযোগ পেলে মানুষকে শেখাতে ছাড়ে না I যদিও এই সমস্ত মানুষগুলোকে তেমনভাবে কেউই পাত্তা দেয় না I
12. Rich Business Mindset-এর লোকেরা সময় ও সুযোগ পেলে নয় , সুযোগ করে নিয়ে নিজের সাকসেসকে ধরে রাখার জন্য নিয়মিত বই পড়বেই I এবং নির্দিষ্ট বিষয়ে সাফল্য পাওয়া মানুষদের কাছ থেকে মোটিভেশন গুলো নেবার চেষ্টা করে এবং নিজেদের কর্ম ক্ষেত্রে সেগুলোর প্রয়োগ করেI সেজন্য ছোটখাটো বাধা-বিপত্তি বা সমস্যা তাদেরকে সেভাবে থামিয়ে দিতে পারে না, কারণ সে সমস্ত বিষয়ের প্রতিরোধ করার টিপস্ গুলো তাদের আগের থেকেই জানা থাকে ।

পাশাপাশি Poor Business Mindset -এর মানুষেরা বইকে সেভাবে পাত্তাও দেয় না I বরং যারা এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত থাকে তাদেরকে সময় ও সুযোগ পেলে ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়ে না ।
এই দুই ধরনের মানুষের মধ্যে ,আমরা যে ধরনের মানসিকতা পোষণ করব, আমাদের জীবন ও বিজনেসের ক্ষেত্রে সেই রকমই ঘটবে ।
তবে, এখানে একটি কথা আছে, সেটা হল আপনি যেমন Mindset-ই লোক হোন না কেন,আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে নিজেকে পরিবর্তন করে Rich Business Mindset-এর মানুষ হতে চান – তবে আজ থেকেই Rich Business Mindset-এর জন্য একটু একটু করে follow করতে থাকুন– এই আর্টিকেলে বর্ণিত স্টেপগুলি ।
এগুলি চেষ্টা করলেও , একদিন বা দুদিনে কিন্তু সবকিছু আয়ত্ত করা সম্ভব হবে না I সেজন্য Mindset ঠিক রেখে ধীরে ধীরে, একটি একটি করে, আত্মস্থ করার চেষ্টা করুন I সফল আপনি হবেনই।
কি করতে হবে II
Negative Brainকে Positive বানাতে হবে II
সফল হবার জন্য একদম প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হল আমাদের Negative Brainকে Positive -এ Convert করতে হবে I আমাদের ব্রেনের মধ্যে পজেটিভ চিন্তাভাবনার Input ঘটাতে হবে I যতক্ষণ না আমাদের মাথার ভেতরে থাকা আদ্যিকালের নেগেটিভ চিন্তাভাবনার জঞ্জাল না সরানো যাচ্ছে, ততক্ষণ আমাদের Brain কখনই পজিটিভ ভাবে আমাদেরকে সাহায্য করতে পারবে না I আর যদি আমরা আমাদের জীবন ও বিজনেসে পজেটিভ চিন্তাধারার আলোকপাত করতে না পারি – তাহলে আমরা বিজনেস বা আমাদের জীবনে সফল হব কিভাবে ? সেজন্য নিজের Negative চিন্তাভাবনা গুলোকে Positive চিন্তা ভাবনাতে রূপান্তরিত করতেই হবে I

এতে আমরা নিজের ভালো ও মন্দের বিষয়টি নিশ্চিত করতে পারব I
আমাদের মনে রাখতে হবে– আমাদের চিন্তা ভাবনা বা Thought থেকেই জন্ম নেয় Feelings বা অনুভূতি I
আর এই ফিলিংস বা অনুভূতি আমাদেরকে কোন কাজ করতে P সাহায্য করে I আর এই Positive Action-ই আমাদের পজিটিভ রেজাল্ট বা Successএনে দেয় I অর্থাৎ আমাদের চিন্তাভাবনা যেমন হবে আমাদের অ্যাকশন ও রেজাল্ট ও তেমনি হবে I
আমাদের চিন্তাভাবনা নেগেটিভ হলে রেজাল্ট হবে নেগেটিভ
আমাদের চিন্তাভাবনা পজেটিভ হলে রেজাল্ট হবে পজেটিভ
তাহলেই ভেবে দেখুন আমাদের Brain অর্থাৎ চিন্তা-ভাবনা পজেটিভ হওয়া কতটা জরুরি Success পাওয়ার জন্য। অর্থাৎ সাকসেস পেতে হলে আমাদের Brain টাকে পজেটিভ বানাতেই হবেI সেটা যেভাবেই হোক I তবে ব্রেনকে পজিটিভ বানানোর জন্য এখনো পর্যন্ত সে ধরনের কোন ক্যাপসুল বা ঔষধ কিন্তু বাজারে এখনো আসেনি I
নিজের দোষ ত্রুটি স্বীকার করার ক্ষমতা অর্জন করতে হবে II
বিষয়টি কঠিন হলেও সত্য । এতদিন পর্যন্ত আমাদের জীবনে যা কিছু হয়েছে বা হয়নি — সেটার জন্য আমিই সম্পূর্ণ রূপে দায়ী ,কারণ আমি যেমন সিদ্ধান্ত বা Dicision নিয়েছি , সেই রকমই ফল পেয়েছি। এটা আমাদেরকে মেনে নিতেই হবে । এটা আমাদেরকে স্বীকার করতেই হবে I

আমাদের জীবনে খারাপ কিছু ঘটলে আমরা অন্যকে দোষারোপ করি I এটা কিন্তু একদমই ভুল I মনে রাখতে হবে আমার কোন না কোন ভুল পদক্ষেপের ফলাফল হলো আজকের এই ঘটনা I সেজন্য অন্যকে দোষারোপ না করে আমার নিজেরভুলগুলিকে বিশ্লেষণ করতে হবে এবং ভবিষ্যতে যাতে এরকম ভুল না করি সে বিষয়ে সতর্ক থাকতে হবে I আর এই কাজটি আমরা যখন সঠিকভাবে করতে পারব – তখন আমাদের জীবন ও বিজনেসের সাকসেস রেট ও অবিশ্বাস্য ভাবে বেড়ে যাবে I
Successfull লোকেরাও এর ব্যতিক্রম নয়। I তবে যত তাড়াতাড়ি আমরা নিজেদেরকে শুধরে নিতে পারব।, সফলতাও তত তাড়াতাড়ি আমাদের হস্তগত হবে ।
কঠোর পরিশ্রমের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে II
যে যাই বলুক ,একটা কথা আমাদের মনে রাখতে হবে, কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই অর্থাৎ সফলতা বা Success পেতে গেলে কঠোর পরিশ্রমের কোন বিকল্প পথ বা রাস্তা নেই I

যদি আমরা সফলতা চাই, তাহলে আমাদের কঠোর পরিশ্রম অর্থাৎ Strong Herd Work করতেই হবে IYou must have to do the strong hard work.
এই কঠোর পরিশ্রমটা আমাদের নিজেকেই করতে হবে I লোক দিয়ে বা টাকা-পয়সা খরচের মাধ্যমে এটি কখনো সম্ভব নয়।
আমরা যদি সাকসেসের জন্য কঠোর পরিশ্রম করতে চাই।, সেটার জন্য চাই Self-Commitment অর্থাৎ নিজের জন্য, নিজের কাছে, নিজের প্রতিজ্ঞা ।
অর্থাৎ Strong Hardwork Ability + Self Commitment = Success.
পৃথিবীর যত বড় বড় মানুষ আমরা দেখেছি, তাদের মধ্যে এই দুটি স্কিল ১০০% ছিল বা আছে I সেই জন্যই তারা সফলতার শীর্ষ i
বিশেষ করে যখন কোন বিজনেস একেবারে Start Point-এ থাকে ,তখন তো Hard Work must .
Comfort Zone থেকে বের হতে হবে II

যদি আমরা কোন Business শুরু করি এবং আমরা আমাদের Comfort Zone-এ থেকে যায় তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের Success কে হাসিল করতে পারব না I Comfort Zone যেকোনো সফলতার পক্ষেই চরম বাধার প্রাচীর। সেজন্য ঘর ছেড়ে, আরামের জীবন ছেড়ে, বন্ধু-বান্ধবের আড্ডা ছেড়ে বেরোতেই হবে I এবং সাকসেসকে পাওয়ার জন্য আমাদেরকে যে কাজগুলোর উপর ভীষণভাবে জোর দিতে হবে সেগুলো হল…
- 1. proper Focus
- 2.Time
- 3. Burning Desire
- 4. Hardwork
এগুলি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে মিলবে Success I অন্যথায় নয় I এর কোন একটির কমতি থাকলেও Success আমরা নাও পেতে পারি I
জীবনের সমস্যা থাকবেই II
সমস্যা ছাড়া জীবনের কল্পনা অলীক I আমাদের জীবনে সমস্যা আসবেই ।পৃথিবীর এমন একজন মানুষও এখনো পর্যন্ত পাওয়া যায়নি , যার কোন সমস্যা নেই এবং কোন সমস্যার মোকাবিলা না করেই Success পেয়ে গেছে I
সবার জীবনে সমস্যা যেমন আসবে, তেমনি আপনার জীবনেও আসবে I আর আমরা যদি সমস্যা মোকাবিলার কথা না ভেবে ,সমস্যা কে বড় করে দেখে ,থেমে যায় । তাহলে ,সারা জীবনেও আমাদের সফলতার মুখ দেখতে হবে না I সেজন্য সমস্যার সম্মুখীন হতে ভয় পেলে চলবে না Iআমাদের সমস্যা ,আমাকেই Solve করতে হবে I কারণ আমরা যখন সমস্যাতে পড়বো তখন অন্য কাউকে পাওয়া যাবে না । এই Mindsetটি আগেভাগেই করে রাখতে হবে I
আপনার সমস্যার সময়ে যদি কাউকে পাশে পান, তাহলে আপনি অবশ্যই Lucky Person .এরকম ভাগ্য সকলের হয় না I বরং আপনি সমস্যা বা বিপদে পড়লে আপনার অনেক কাছের মানুষকেও রং বদলাতে দেখবেন I সব সমস্যা আপনার একার । কিন্তু যখন সফলতা পাবেন, তখন সেটা ভাগ করে নেবার মানুষের কিন্তু অভাব হবে না I
জীবনের Problem গুলো যত তাড়াতাড়ি আমরা Solve করতে পারব, তত তাড়াতাড়ি আমরা Success পেয়ে যাব I

সমস্যাগুলো হঠাৎ করেই আমাদের জীবনে এসে পড়ে, তখন তখন আমরা ভীষণ অসহায় ও দুর্বল হয়ে পড়ি I তখন মনে হতে পারে–
- আমি বোধহয় আর পারবো না
- আমি পরাজিত
- আমার বিশ্বাস ও শক্তি সব আস্তে আস্তে শেষ হয়ে আসছে
- আমি অসুস্থ হয়ে পড়ছি
এইরকম মনে হওয়াটা অস্বাভাবিক নয় I
কিন্তু আমাদের কে মনে রাখতে হবে, পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন সমস্যা সৃষ্টি হয়নি— যার সমাধান হয়নি I বা অসমাপ্ত হয়ে পড়ে আছে I প্রত্যেকটি সমস্যারই সমাধান সূত্র আবিষ্কৃত হয়েছে I দুদিন আগে আর দুদিন পরে I
আপনার কাছে যেটি সমস্যা, যার সমাধান সূত্র আপনি এখনো খুঁজে পাননি, চোখ খুলে দেখুন।— অন্য কেউ সেটা সমাধান করে ফেলেছে I আর অন্য কেউ যদি পারে, তাহলে আপনি পারবেন না কেন ?
অর্থাৎ সমস্যাতে পড়লে আমরা অযথা ঘাবড়ে গিয়ে সমস্যাটাকে আরো জটিল করে ফেলি I এটি না করে যদি আমরা ঠান্ডা মাথায়, ধীরেসুস্থে বিষয়টি নিয়ে ভাবি, তাহলে -সমাধান সূত্র বেরোবেই I যার ভুরি ভুরি উদাহরণ আমরা চারিদিকে দেখতে পাবো I
কোনো কাজে Success পেতে হলে :
সেই কাজ বা সেই বিজনেস সম্পর্কে আমাদের Plan মাফিক, Positive think-কে Input করতে হবে I এই পজেটিভ থিংকিং আমাদের Brain-এ Mputহলে ,ব্রেনের উপরে একটা force বা প্রেসার তৈরি হয়I যখনই ব্রেনের উপর Pressure তৈরি হয় তখন ব্রেন Action নিতে আমাদেরকে অনুপ্রাণিত করে I সেই অ্যাকশন যদি পজিটিভ হয় তাহলে রেজাল্ট হয় পজেটিভ I তখন আমরা সাকসেস পেয়ে যায় ।

অর্থাৎ আমরা যে কোন কাজ বা বিজনেস শুরু হয় আমাদের Dream থেকে । Dream তখন পজেটিভ Thought Proces-এর মধ্যে দিয়ে Plan মাফিক একটা ফিলিংস বা অনুভূতির জন্ম দেয় । সেই অনুভূতির মধ্যে থাকা Thought আমাদের Action নিতে অনুপ্রাণিত করে I Action ঠিকঠাক নিয়ে হলে আমরা রেজাল্ট হিসেবে সাকসেস পাই I
বিষয়টি জলের মতো শুনতে হলেও কাজটি যথেষ্ট অনুশীলন সাপেক্ষ I একবার Mindset Positive হয়ে গেলে ,কোন কাজই আর কঠিন থাকে না I সেটা আমরা সকলেই জানি I অর্থাৎ তখন আমরা সফলতা পাবই I
আপনারা মনের শক্তি নিয়ে আপনাদের উদ্দিষ্ট Business-এ ঝাঁপিয়ে পড়ুন I সফলতা আপনারা নিশ্চয়ই পাবেন I আমার শুভকামনা সব সময় আপনাদের সঙ্গে থাকবে I Best of Luck .
