গোপালকৃষ্ণ গোখলের ছেলেবেলার একটি বিশেষ ঘটনা I

¤¤¤ একদিন শিক্ষক ক্লাসে খুব কঠিন একটা অঙ্ক দিয়ে সকলকে বাড়ি থেকে কষে আনতে বললেন । শৈশব থেকেই গোপালকৃষ্ণ গোখলে খুবই মেধাবী ছাত্র ছিলেন ।কিন্তু তিনি ও
অঙ্কটি করে আনতে পারলেন না ।শেষে দাদার কাছে নিয়ে গেলে,দাদা অঙ্কটি করে দিলেন ।
পরদিন শিক্ষক ক্লাসে এসে দেখেন গোপাল ছাড়া আর কেউ ই অঙ্কটি করতে পারেনি । তাই তিনি গোপালের খুব প্রশংসা করতে লাগলেন। কিন্তু সেই প্রশংসা শুনে আনন্দিত হওয়া তো দূরের কথা, গোপাল কাঁদতে শুরু করলেন ।
শিক্ষক জিজ্ঞাসা করলেন, ‘ তুমি কাঁদছো কেন বাবা ?তোমার তো গর্বিত হওয়া উচিত ।’
গোপাল কাঁদতে কাঁদতে বললেন, ' স্যার
আমিও অঙ্ক টা করতে পারিনি । অঙ্কটি আমার দাদা করে দিয়েছেন ।’
উত্তর শুনে শিক্ষকের চোখ জলে ভিজে উঠলো।তিনি গোপাল কে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, 'গোখলে, তুমি একদিন মহান হবে।
মহামতি গোপাল কৃষ্ণ গোখলে সম্পর্কে আরো কিছু জানতে হলে এখানে ক্লিক করুন I

এই ধরনের মহামানবের জীবন কাহিনী আরও জানতে এখানে ক্লিক করুন I
