আমাদের জীবনে প্রেম ও সেই প্রেমের পরিণতি হিসেবে বিয়ে – এটা নতুন কোন ঘটনা নয় I কিন্তু -শুরুটা মধুর হলেও পরবর্তী জীবন কিন্তু ততটা মধুর নাও থাকতে পারে, কেন এমন হয় ? চলুন দেখে নেওয়া যাক।

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার।
প্রেমের মধুর সম্পর্ক, বিয়ের পরেও যে থাকবে , সেই ফ্যাসিনেশন নিয়ে বিয়ে করতে গেলে আপনি কিন্তু পস্তাবেন I নিশ্চিত থাকুন।
আপনারা একই বাবা-মায়ের শাসনে , একই নিয়ম কানুন মেনে, একই পরিবেশে বড় হওয়া ভাইবোন নন।
সম্পূর্ণ ভিন্ন জীবনদর্শনের দুজন মানুষ !
আপনাদের পরিবেশ, মানসিকতা সব আলাদা। এটা মেনে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হবে।

একসাথে বড় হওয়া ভাইবোন কি পরিমাণে ঝগড়া করে, সেই অভিজ্ঞতা আমাদের কম বেশি সকলেরই আছে I সেখানে আপনারা কতটুকু ঝামেলা করবেন, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং মেইনটেইন করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের দুজনের ব্যাপার I তার ভিতরে কেউই জোর করে ঢুকতে পারবে না I কেউ জোর করে ঢুকলে সেটা হিটে বিপরীত হবে I
প্রেমের সময় দুজন সারারাত ভেবে, অপেক্ষা শেষে আলমারী খুলে সব থেকে সুন্দর কাপড়টা পরে, তৈরী হয়ে, বেস্ট পারফিউমটা মেখে দেখা করেন, যাবতীয় সুন্দর কথা একজন আরেকজনকে বলেন। একজন মনে কষ্ট পায় এরকম কথা আরেকজন ভুলেও বলেন না I যদিও বা ভুল করে কেউ অপ্রিয় কোনো কথা বলে ফেলেন, সেই বিষয়ে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে এক মিনিটও সময় লাগে না I বরং সেই ক্ষমা চাওয়াতেও জড়িয়ে থাকে ভালোবাসার রঙিন আবেগ ।
বিয়ে তা নয় ! বিবাহ পরবর্তী জীবনের গ্রাফ সম্পূর্ণ ভিন্নমুখী I
বিয়ে জগতের সুন্দরতম অসুন্দর জিনিস !
বিবাহ পরবর্তী জীবনে জড়িয়ে থাকে রান্নাবেলার ঘামের গন্ধ।
সন্ধ্যার অফিস-ফেরত ক্লান্ত ঘর্মাক্ত শার্ট।
একটা উলটো করে রাখা শু, তার পাশেই পরে থাকে সারাদিনের ব্যবহৃত মোজা। বিছানায় ভেজা তোয়ালে। রাতের ভারী নিঃশ্বাসের শব্দ, কখনো কখনো নাকডাকা। সকালের ঘুমভাঙা ব্রাশ না করা বাসী মুখের বাসী চুমু। বাসায় পড়ে থাকা পুরোনো, ফুটো হয়ে যাওয়া কিন্তু কমফোর্টেবল গেঞ্জি, হাফপ্যান্ট কিংবা ম্যাক্সিটা। এসবই বিবাহ পরবর্তী জীবনের একটা অবসম্ভাবী চিত্র I অর্থাৎ বিয়ে মানেই হাজার নোংরা জিনিস-পত্র এবং তার মাঝে দুজন অসুখী দম্পতি I
কোথায় যেন পড়েছিলাম-
পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কথা-বার্তা হয় স্বামী-স্ত্রীর মধ্যে।

এবং সবচেয়ে সুন্দর কথাও হয় স্বামী-স্ত্রীর মধ্যে।
এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা ভাষাতে ,নোংরা কথা বলে, যা অন্য কেউ বললে হয়ত খুনোখুনিটা না হলেও আজীবনের জন্য মুখ দেখাদেখি বন্ধ থাকতো।
কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মত মধুর সম্পর্ক আর নেই।
নিজেদের ভেতর মতবিরোধ, বাকবিতণ্ডা বা মনোমালিন্য হলে সেটা এক সময় ঠিক মিটমাট হয়ে যায় I
কিন্তু মিটমাট হয় না তখন , যখন সেই দুজন মানুষের মধ্যে অন্য কোন স্বার্থান্বেষী মানুষ ঢুকে পড়ে I
যে মানুষগুলো চাই না, দুজনের ভেতর কখনোই সদ্ভাব ফিরে আসো। আসুক I
কারণ সেই মানুষগুলো ওই দুজন মানুষের কাছ থেকে কোন না কোন বিষয়ে, কোনো বড় প্রাপ্তির আশা যুক্ত থাকে I
দুজন এক থাকলে তাদের সেই স্বার্থ সেভাবে চরিতার্থ হবে না, বা তাদের কে টুপি পরিয়ে কোন কিছু আদায় করে নেওয়া সম্ভব হবে না I
এগুলো যারা করে থাকেন তারা কিন্তু খুব দূরের মানুষ নয় I বরং বলা যেতে পারে খুব কাছের মুখোশধারী কিছু মানুষ I
যারা এমন একটা ভাব দেখাবে,যেন তারা আপনাদের কত ভালো চায় I আদতে কিন্তু উদ্দেশ্য অন্য I
তাদের মনের ভিতর চলতে থাকে, এদের সম্পর্ক চুলোই যাক—আমার উদ্দেশ্য সফল হলেই হলো I
আসলে এটাই মানুষের চরিত্র I
আমরা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যের, সুখ শান্তি এমনটি ভালোবাসা নিয়েও খেলতে দ্বিধা করি না I
এই ধরনের মানুষ যদি দুজনের মধ্যে ঢুকে পড়ে, এবং কোনভাবে প্রভাব বিস্তার করতে পারে I তাহলে সেই সংসার কিন্তু আর কোনদিনও জোড়া লাগার সম্ভাবনা থাকে না I
আমাদের এই ধরনের মানুষজন থেকে দূরে থাকতে হয় হবে I
কিন্তু বিষয়টা খুবই কঠিন I এই মানুষগুলো দেখতে ঠিক মানুষের মত I একদম আপনজনের মত I
সেজন্য বিয়ে করার আগে, খুব একটা না ভাবলেও চলবে ,
অবসর থাকলে, বা সময় থাকলে একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে !
ঠিক তেমনি- খেয়াল রাখতে হবে সংসার ভাঙার কারণ যেন ওই লোকগুলো না হয় I
ওই লোকগুলো চাইবে আপনাদের সংসার যেন কোনদিনও জোড়া না লাগে I
সেজন্য সম্পর্ক ভাঙার আগেও, বা শেষ সর্বনাশ হবার আগে এই মানুষগুলো থেকে দূরে থাকতে হবে I
নিজেদের মধ্যে শেষ বোঝা-পড়া করার চেষ্টা করতে হবে I কারণ ভেঙে ফেলাটা খুব একটা কঠিন কাজ নয় I জুড়ে থাকার মধ্যেই সমস্ত কৃতিত্ব I
এজন্য শেষ করার আগে একশ বার নয়, হাজার বার নয়, হাজার হাজার বার ভাবুন। এই ধরনের আর্টিকেল আরো করার জন্য এখানে ক্লিক করুন।

একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে ! সময় নিন।
এই আর্টিকেলটি আমি নিয়েছি Suman with Mani facebook page থেকে I আপনারা ওই পেজে গিয়েও মূল আর্টিকেলটি করে পড়ে নিতে পারেন I
আমার পাঠকের কথা ভেবে আর্টিকেলটির মাঝে মধ্যে কিছুটা পরিবর্তন করেছি I বলা যেতে পারে আমার বাস্তব অভিজ্ঞতাকে যুক্ত করেছি।
এই আর্টিকেলটি মূলত আমার পাঠকদের মন মানসিকতার দিকে খেয়াল রেখেই আমার সাইটে রোখলাম I ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন ,আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন I
এছাড়াও আমার দুটো ইউটিউব চ্যানেল Learn Digital Earn Money এবং Sanjay Biswas Kolkata চ্যানেল দুটি Visit করতে পারেন I ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন I
