পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি। কিন্তু 8th Wonder of World অর্থাৎ অষ্টম আশ্চর্যের বিষয়ে সেরকম একটা আমাদের জানা নেই বা ধারণাও নেই। চলুন আজকে অষ্টম আশ্চর্য বিষয় সম্পর্কে একটু আলোকপাত করা যাক ।যে বিষয়টা আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে ,প্রতিটি সেগমেন্টের সঙ্গে জড়িয়ে আছে। আমাদের জীবনের সফলতা, আমাদের জীবনের বিফলতা, আমাদের জীবনের প্রাপ্তি ,আমাদের জীবনের অপ্রাপ্তি, এই সমস্ত কিছুর পিছনেই যেন আশ্চর্যভাবে কাজ করে এই অষ্টম আশ্চর্য কনসেপ্ট। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো শক্তিশালী একটি Concept। চলুন দেখে নেওয়া যাক ….

8th Wonder of World
সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন,
“Compound Interest হল এই পৃথিবীর অষ্টম আশ্চর্য্য”।
আইনস্টাইনের এই কথার সাথে একমত হয়ে
SUCCESS Magazine- এর Publisher Darren Hardy একটি বই লেখেন The Compound Effect নামে,
যেটি The New York Times Bestseller.
এই বইটিতে কিছু চমৎকার Key Idea আছে যা আমাদের সবাইকে একটা Perfect Life Resolution বানাতে সাহায্য করতে পারে।
আচ্ছা বলুনতো,
কোন মানুষের Successful বা Failure হওয়ার পিছনে Root Factor হিসেবে কাজ করে কোনটা ?
তার ছোটবেলা ?
সে কিভাবে বড় হয়েছে ?
তার পরিবেশ ,নাকি অন্য কিছু ?
লেখকের ( Darren Hardy ) মতে
সেই Root Factor হল তার নিজের নেয়া ছোট ছোট সিদ্ধান্ত বা চয়েজগুলো।
এই পুরো পৃথিবীতে শুধুমাত্র একটাই জিনিস আছে
যেটা , যদি আমরা চাই তাহলে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারি,
সেটা হচ্ছে আমাদের Choice
আর এই Choice গুলোই
আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের Result বা Out-come-এর জন্য দায়ী।
আমরা যদি ইচ্ছা করি ,
তাহলে
অফিস থেকে ফেরার পর জিমে যেতে পারি বা সোফাতে শুয়ে টিভিও দেখতে পারি।
আমরা যদি চাই
কোন কারনে বউয়ের সাথে ঝগড়া হওয়ার পর
সবকিছু ভুলে
পিছনে ফিরে তাকে জড়িয়ে ধরতে ও পারি ।
বা আমাদের ইগোকে প্রশ্রয় দিয়ে সেখান থেকে বেরিয়েও আসতে পারি।
এরকম ছোট ছোট Choice গুলোই আমাদের সবকিছুর Out-Come গুলোকে নির্ধারন করে :
আমরা সারাজীবন সুস্থ্য থাকবো নাকি রোগ বয়ে বেড়াবো,
আমরা একটা দীর্ঘ এবং মধুর সম্পর্ক পাবো
নাকি আমাদের মেয়েকে জবাব দিতে হবে কেন তার মাকে আমি ডিভোর্স দিয়েছিলাম ?
কিন্তু আমরা এরকম ছোট ছোট চয়েজগুলোকে সেভাবে Care করিনা বা বেশি মন দিয়ে গুরুত্ব দিই না,
একটা উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যাক….

যদি আমাদের সামনে এখন দুটো অপশন উপস্থাপিত করা হয় :
আমাদেরকে এখন ১ টাকা দেওয়া হবে ।
যেটা আগামী ১ মাস প্রতিদিন দ্বিগুন হবে !
অথবা এখনই একবারে ১০ কোটি টাকা দেওয়া হবে ;
তাহলে আমরা এর মধ্যে কোন অফারট নিতে পছন্দ করবো ?
বেশিরভাগ মানুষই,
হয়তো প্রায় সবাই
২ নাম্বার অপশন অর্থাৎ ১০ কোটি টাকাই নেবে ।
আচ্ছা ,
তাহলে,
এবার আমি প্রথম অফারটা নিজের কাছে রেখে দিলাম।
এবার দেখা যাক ১ মাস পর এর Out-Come কি আসে !
৫ দিন পর আমার কাছে আছে ১৬ টাকা আর আপনার কাছে ১০ কোটি।
১০ দিন পর আমার কাছে আছে ৫১২ টাকা আর আপনার কাছে সেই ১০ কোটি।
২০ দিন পর আমার কাছে ৫,২৪,২৮৮ আর আপনার কাছে সেই ১০ কোটি টাকা।
আপনি এত টাকায় অনেক মজাতেই আছেন।
এবার ৩১ দিন পর আপনার কাছে আছে এখনো সেই ১০ কোটি
কিন্তু আমার কাছ আছে ১০৭,৩৭,৪১,৮২৪ অর্থাৎ ১০৭ কোটি টাকা।
যেটা কিনা আপনার থেকে ১০ গুন বেশি।
এবার তো বোঝা যাচ্ছে বিষয়টি ,মগজে কিছু ঢুকছে ?
এটাই ম্যাজিক !
আইনস্টাইন এজন্যই Compound Interest ব্যাপারটাকে 8th Wonder of World বলেছেন।
Success জিনিসটাও ঠিক এই প্যাটার্নটাই ফলো করে।
Darren Hardy বলেছেন,
“After 31 months or 31 years,
the person who uses the positive nature of the compound effect appears to be an overnight success.”
একটা উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যাক
ধরা যাক
8th Wonder of World
রাহুল ,বিজয় ও তিমির তিন বন্ধু ।
তিনজনই একই রকম পরিবেশে বড় হয়েছে,
একই জায়গায় থাকে আর ইনকামও মোটামুটি একই রকম।
আর হ্যাঁ, ধরা যাক, তিনজনেরই বিয়ে হয়ে গেছে
এবং সবারই ওয়াইফের সাথে একটু মনোমালিন্য চলছে।
নতুন মাস বা বছরের শুরু থেকে
রাহুল সবসময় যা করে সেটাই করতে থাকল,
কারন তার মনে হয় এটাতেই সে খুশী আছে।
শুধু কখনো কখনো সবার ব্যাপারে বিভিন্ন বিষয়ে অভিযোগ করা শুরু করল।
অন্যদিকে
বিজয় একটি Daily Checklist বানিয়ে
নিজের মধ্যে কিছু ছোট ছোট Insignificant Positive Change আনা শুরু করল।
যেমন-
১- প্রতিদিন ঘুমানোর আগে একটা ভাল বইয়ের ১০ পৃষ্ঠা পড়া।
২- প্রতিদিন অফিসে যাওয়ার বা ফেরার সময় গাড়িতে বসে বা সুবিধামত সময়ে ৩০ মিনিট কোন Self Help/Motivational ভিডিও দেখা।
৩- নিজের ডেইলি ডায়েট প্ল্যান থেকে ১২৫ ক্যালরি কমালো।
৪- প্রতিদিন এক্সট্রা অন্তত ২ লিটার জল পান করা।
৫- প্রতিদিন ১ মাইল হাটা।
৬- ব্যবসায়ীক স্বার্থ জড়িত এমন ২/১ জনকে প্রতিদিন অন্তত ফোন করে খোঁজখবর নেওয়া বা সম্পর্কোন্নয়ন।
৭- নিজের বউকে নিয়ে প্রতি সপ্তাহে শুধুমাত্র ১ দিন বাইরে ডিনারের জন্য যাওয়া।
এবার অন্যদিকে
তিমির কিছু ছোট ছোট Insignificant Negative Change আনা শুরু করল।

যেমন:
১- প্রতিদিন লাঞ্চে একটু করে জাংকফুড খাওয়া।
২- কাজের চাপের অজুহাতে সপ্তাহে ৩/৪ দিন জিম মিস করা ।
৩- প্রতিদিন অফিস থেকে ফেরার সময় ১ বোতল কোল্ডড্রিঙ্কস পান করা ।
৪- টিভিতে ফেভারিট শো দেখার জন্য ইভিনিং ওয়াক বন্ধ করে দেওয়া।
৫- সময়ের অভাবের অজুহাতে অফিসিয়াল যোগাযোগ কমিয়ে দেওয়া।
৬- ব্যস্ততার অজুহাতে বউয়ের সাথে বাইরে যাওয়াও বন্ধ করে দিল।
পরবর্তী ৫ মাসে ৩ বন্ধুর তেমন কোন পার্থক্য দেখা গেল না।
১০ মাস পরেও একই।
এবার বিজয় একটু একটু (Frustrate) ফ্রাস্ট্রেট হতে লাগল।
কেননা এখনো সে কোন পজটিভ রেজাল্ট দেখতে পায়নি। তবুও সে কোনরকমে জেদ ধরে চালিয়ে গেল,
যেখানে রাহুল কম কাজ করে জীবনকে উপভোগ করতে থাকল।
আর তিমিরও খুশিতেই আছে।
কিন্তু ২৫ মাস পর হঠাৎই এদের মধ্যে কিছুটা বড় পার্থক্য দেখতে পাওয়া গেল,
আর ২৭ মাস পর সেটা আরো ক্লিয়ারলি দেখতে পাওয়া গেল।
And after 31 months the differences become poles apart.
তিমির এখন আরো বেশি কম্পলেইন করে সবার ব্যাপারে
সে বেশিরভাগ সময়ই Bore এবং Purposeless অনুভব করে।
রাহুল রোজ একটু একটু জাংকফুড খেয়ে এবং জিম বাদ দিয়ে ১৫ কেজি ওজন বাড়ালো,
সাথে নানান রোগব্যাধি।
যোগাযোগ কমিয়ে দেয়ার ফলে বিজনেসের অবস্থাও খারাপ হতে লাগল।
ফলস্বরূপ আর্থিক অবস্থাও খারাপ হয়ে গেল
সেই সাথে বউয়ের সাথেও সম্পর্ক খারাপ হয়ে ডিভোর্সের পর্যায়ে চলে গেল।
Small negative changes compounded for 31 months brought a horrific result.
এবার আসা যাক বিজয়ের ব্যাপারে।
এই ৩১ মাসে সে প্রায় ৫০ টি বই এবং ৪৬৫ ঘন্টা উপকারী ভিডিও দেখে নিয়েছে
যেটাতে তার Knowledge & Wisdom দুটোই আগের থেকে অনেকগুণ বেড়ে গেল।
প্রতিদিন শুধু ১২৫ ক্যালরি কমিয়ে আর ১ মাইল হেটে ১৫ কেজি ওজন কমালো
যে কারনে সে এখনো আগের মতই স্লিম আর হ্যান্ডসাম।
প্রতিদিন মাত্র ২ লিটার জল পান করে মোট প্রায় দুই হাজার লিটার পানি খেয়ে নিল
যা কিনা তার নিজের ভিতরে অনেক রোগকে বেড়ে ওঠা কমিয়ে দিল।
আর প্রতিদিন মাত্র দুইটা কল করে সে মোট ১৮০০ কল দিল যাতে সম্পর্ক ভালো হল ফলে বিজনেসও বাড়তে থাকল।
সপ্তাহে মাত্র একদিন বউকে ডিনারে নিয়ে গিয়ে
মোট ১২৪ টা ডিনার ডেট করে ফেলল,
যাতে তার বউ খুশী হল, নিজেদের সম্পর্কটাও মজবুত হল।
Strong insignificant changes compounded for 31 months brought an outstanding result for him.
কিন্তু!!
যদি Success পাওয়া এতটাই সোজা হয় ! আর আমরা সবাই প্রসেসটাও জানি,
তাহলে কেন আমরা এই সূত্রটা ফলো করতে ব্যর্থ হয়ে যাই ?
লেখকের ( Darren Hardy ) মতে চারটি ফাঁদ আছে যার কারনে আমরা ব্যর্থ হই বা Consistency ধরে রাখতে পারি না।

1- Starting Results Are Invisible
ধরা যাক,
যদি আমরা আজ একটা বার্গার খাই আর পরদিন সকালেঘুম থেকে উঠে দেখি ১৫ কেজি ওজন বেড়ে গেছে,
তাহলে কি
আমরা কোনদিনও একটা বার্গার খেতাম ?
অথবা
আজ একটি সিগারেট খেলাম, আর পরদিন সকালে আমাদের গলায় ক্যান্সার ধরা পড়লো,
তাহলে কি আমরা কোনদিনও একটা সিগারেট খাওয়ার সাহস করতাম ?
কিন্তু সমস্যাটা হল শুরুতে কোন পরিবর্তনই চোখে ধরা পরে না।
কিছু মাস বা কিছু বছর পর হঠৎ যেন রাতারাতি কিছু ভয়ানক ফলাফল সামনে এসে যায়,
তখন আর সেটাকে আটকানোর সুযোগ থাকে না।
এই ফাঁদ থেকে বাঁচার জন্য
আমাদরকে সবসময় এটা মনে রাখতে হবে,
“Every choice you make ignites a butterfly effect”
অর্থাৎ আমাদেরকে ভীষণ সতর্ক হয়ে প্রতিটা Choice মন দিয়ে গ্রহণ অথবা বর্জন করতে হবে ।
2-Deceptiveness
লস এঞ্জেলসগামী কোন বিমান
যদি ১ ডিগ্রিও Off Route হয়ে যায়
তো সেই প্লেন লস এঞ্জেলস থেকে ১৫০ মাইল দূরে অন্য কোন দ্বীপে গিয়ে ল্যান্ড করবে।
এবার ভেবে দেখতে হবে যদি আমরা নিজের জীবনে শুধুমাত্র ১ ডিগ্রীও Off Route হয়ে যায়
১০ বা ১৫ বছরের জন্য,
তাহলে জীবনের কোথায় গিয়ে ল্যান্ড করবে !
এটা থেকে বাঁচার জন্য
একটা গাইডলাইন থাকা খুবই দরকার।
যেমন
একটা Daily Checklist যেটা একটা ফুটপ্রিন্টের মত আমাদেরকে On Track থাকার জন্য সাহায্য করবে।
যদি আমরা কোন কারনে কিছুদিনের জন্য অফট্র্যাক হয়েও যাই
তখন এই চেকলিস্টটা আমাদেরকে অন ট্র্যাকে ফিরে আসার জন্য অনেকটা সাহায্য করবে।
3- Immediate Gratification
আমাদের কাছে দুটো অপশন আছে,
ডিনারের পর আমরা একটা হট চকলেট কেক খেতে পারি
বা শুধু ১ গ্লাস জলও পান করতে পারি।
আমি জল বেছে নিলাম, আর আমার একটা বন্ধু নিল কেক।
বন্ধু খুব আনন্দে ওই কেকটাকে আমার চোখের সামনে মজা করে খেতে লাগল।
আর এদিকে আমি শুধু জল পান করছেন যেটার এতটুকুও কোন স্বাদ নেই।
তখন কেমন লাগবে আমার ?
এটাই ফাঁদ !
যদি আমরা শর্ট টার্মে দেখি
তাহলে
কোন ভাল চয়েজ বেছে নিলে তাতে আমরা তেমন কিছুই পাই না
কিন্তু
যদি একটা খারাপ চয়েজকে বেছে নেওয়া যায়
তাহলে আমরা অনেক খুশী আর মজা লাভ করতে পারি।
Which is a great paradox.
যেমন Darren Hardy বলেছেন,
“Short term pleasures create long term pains
and short term pains create long term pleasures.
জীবনে একবার তো আমাদেরকে কষ্ট করতেই হবে,
আমরা এটাকে Skip করতে পারবো না।
এই কষ্ট দুই ধরনের হয়:
Pain of Discipline
এবং Pain of regret.
কিন্তু
ডিসিপ্লিনের কষ্টে ওজন শুধু কয়েক গ্রাম এবং কিছুদিনের
যেখানে
রিগ্রেটের কষ্টের ওজন কয়েক টন এবং আজীবনের।
এবার Choice আমাদের।
4- What is easy to do is also not easy to do.
চেকলিষ্ট Maintain করা,
প্রতিদিন শুধুমাত্র দুই বোতল জল পান করা ,
১ মাইল হাটা ;
এইসব কাজ করা খুবই সহজ।
হ্যাঁ সহজ তো বটেই
কিন্তু এটা করা অনেকটা মুশকিলও।
লেখক বলেছেন
শুধুমাত্র একটা জিনিস এরকম আছে
যেটা Successful এবং Unsuccessful দুই ধনের লোকেদের মধ্যেই Common,
তাদের কারোরই কঠিন ,বিস্বাদ ,জটিল কোন কিছুই করতে বা বেছে নিতে ভাললাগে না।
হ্যাঁ এটাই সত্যি !
হট চকলেট কেকের পরিবর্তে শুধু স্বাদহীন জল পান করতে কারোর-ই ভালো লাগেনা বা কেউই ভালবাসে না,

কিন্তু সাকসেসফুল লোকেরা তাদের Will Power বা নিজের Why Power- কে কাজে লাগিয়ে সেই কাজটা করে নেয়।
যেমন মোহাম্মদ আলী বলেছেন,
“I hated every minute of training but I love being a world champion.”
তো এই ফাঁদ থেকে বাঁচার জন্য
আমাদেরকে ওই Why টাকে খুজে বের করতে হবে।
এই Why যত পাওয়ারফুল হবে আমরাও ততটাই পাওয়ারফুল হবো।
So prepare a Checklist on daily basis,
which will guide you throughout the year to stay on the right track.
One thing is fixed that you can never escape from the compound effect, either u earn it or you pay for it.
সংগৃহীত এবং পরিমার্জিত
এই ধরনের Article আরো পড়ার জন্য এখানে Click করুন । Articleটি ভালো লাগলে. Like ,Comments ও Share করে আমার সঙ্গে থাকবেন। এছাড়াও Business Information ও Business Motivation-এর জন্য আমার facebookpage,
আমার website : sanjaybiswas.com Visit করতে পারেন এবং

আমার দুইটি youtube channel 1. Learn Digitel Earn Momey ও Sanjay Biswas Kolkata-কে অবশ্যয় subscribe করে রাখুন ,সমস্ত গুরুত্বপূর্ণ video সবার আগে পাবার জন্য ।
