প্রেম ধন ও সাফল্য এই নিয়ে যে কাহিনীর সূত্রপাত এখানে ,সেই কাহিনী যে একদম নতুন তা কিন্তু নয় ! আমরা অনেক আগেই বা আগে থেকে এই কাহিনীটি বা ঘটনাটি কিন্তু কম বেশি জানি । তবু ও আমার মনে হল, আমার পাঠকদের সামনে এই গল্পটি উপস্থাপন করা উচিত । আমরা নতুনভাবে যদি ভাবনা চিন্তা করতে পারি ,তাহলে আমাদের জীবন একদমই অন্যরকম হবে ।
আমাদের জীবন অন্যরকম হয় না ,তার কারণ– আমরা যে সমস্ত ভালো ভালো গল্প বা উপদেশ শুনি ,সেগুলো শুধুমাত্র শুনেই থাকি !সেগুলোকে আমাদের জীবনে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারতাম ,তাহলে আমাদের জীবন এবং জীবনের অনুষঙ্গ সম্পূর্ণ অন্যরকম হতো ।
আমার ধারণা, আমার পাঠক আর পাঁচজন পাঠকের থেকে সম্পূর্ণ আলাদা । যাদের চিন্তাভাবনা ,দৃষ্টিভঙ্গিও অন্যদের থেকে অনেকটাই আলাদা ।এই উপস্থাপন যদি আপনাদের একটুও ভালো লাগে ,তাহলে আমার পরিশ্রম সার্থক মনে করব ।ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং সম মানসিকতার মানুষদের মধ্যে শেয়ার করবেন । চলুন পুরো কাহিনীটি পড়ে ফেলা যাক…….

একদিন সকাল বেলা
এক মহিলা তার বাড়ির সামনে তিন জন সাধুকে দেখলেন।
তিনি তাঁদের চিনতেন না।
মহিলা বললেন,সাধু বাবারা
“দয়া করে ভেতরে আসুন এবং কিছু প্রসাদ গ্রহন করুন ।”
সাধুরা বললেন,মা “তোমার স্বামী কি বাড়িতে আছেন ?”
মহিলা বললেন “না, তিনি এইমাত্র বাইরে গেছেন।”
তখন সাধুরা বললেন “তিনি বাড়ি এলে তবেই আমরা ভেতরে যাব।”
সন্ধ্যায় মহিলার স্বামী বাড়ি ফিরলে তিনি তাঁকে সব কথা জানালেন।
স্বামী বললেন,
“যাও, গিয়ে তাঁদের বলো যে আমি বাড়ি এসেছি
তাঁদের সসম্মানে ডেকে নিয়ে এসো।”
মহিলা বাইরে গিয়ে তাঁদের ভেতরে আসার অনুরোধ জানালেন।
সাধুরা বললেন,
“আমরা সবাই একসাথে কোনও বাড়িতে যাই না।”
“কিন্তু কেন ?”
মহিলা জিজ্ঞেস করলেন।
একজন সাধু বললেন, “আমার নাম ধন।”
তারপর অন্য সাধুদের দিকে ইঙ্গিত করে বললেন,
“এই দুজনের নাম সাফল্য এবং প্রেম।
আমাদের মধ্যে একজনই ভেতরে যেতে পারবে।
বাড়ির অন্য সদস্যদের সাথে কথা বলে
তোমরা সিদ্ধান্ত নিতে পারো ,কাকে তোমরা ভেতরে ডাকবে।”
মহিলা ভেতরে গিয়ে তাঁর স্বামীকে সব কথা জানালেন।
তাঁর স্বামী খুব খুশি হলেন এবং বললেন,
“যদি এমন হয়,
তাহলে আমাদের ধনকে আমন্ত্রণ জানানো উচিত।

আমাদের ঘর ধন-সম্পদে ভরে উঠবে।”
স্ত্রী বললেন,
“আমি মনে করি আমাদের সাফল্যকে আমন্ত্রণ জানানো উচিত।”
অন্য ঘর থেকে তাঁদের মেয়ে সব কথা শুনছিল।
সে তাঁদের কাছে এসে বলল,
“আমি মনে করি আমাদের প্রেমকেই আমন্ত্রণ জানানো উচিত।
প্রেমের চেয়ে বড় কিছু নেই।”
মেয়ের কথা শুনে মা-বাবা বেশ চিন্তায় পড়ে গেল !
অবশেষে সিদ্ধান্ত হলো মেয়ের ইচ্ছানুযায়ীই কাজ হবে ,
তারা দুজনে মেয়ের কাছে গেল এবং বলল
“তুমি ঠিকই বলেছ, আমারা প্রেমকেই ডাকবো ”
মহিলা বাড়ির বাইরে গিয়ে সাধুদের বললেন,
আপনাদের মধ্যে “যাঁর নাম প্রেম,
দয়া করে তিনি ভেতরে এসে প্রসাদ গ্রহন করুন।”
প্রেম বাড়ির দিকে এগিয়ে গেলেন।
সঙ্গে সঙ্গে অন্য দুই সাধুও তাঁর পেছন পেছন ঘরে প্রবেশ করলেন ।
মহিলা অবাক হয়ে তাঁদের দুজনকে জিজ্ঞেস করলেন,
“আমি তো শুধু প্রেমকে ডেকেছিলাম। আপনারা কেন ভেতরে প্রবেশ করছেন ?”
আপনাদের কথানুযায়ী তো একজনই ভিতরে প্রবেশ করবে ,
তখন একজন সাধু বললেন,
“যদি তুমি ধন বা সাফল্যকে আমন্ত্রণ জানাতে,
তাহলে শুধুমাত্র সে-ই ভেতরে যেত।
যেহেতু তুমি প্রেমকে ডেকেছ।
প্রেম কখনো কোথাও একা যায় না।
যেখানেই প্রেম যায়, ধন ও সাফল্য তাঁর পিছু পিছু সেখানে যায় এবং একসাথে অবস্থান করে ।

এই গল্পটি আমি আমার পাঠকদের জন্য সংগ্রহ করেছি NIOS News ফেসবুক পেজ থেকে I এই গল্পটি যদি আপনার ভালো লাগে এবং এই ধরনের আরো আর্টিকেল যদি করতে চান তাহলে এই লিংকে ক্লিক করে NIOS News ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন। লেখা ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ।
এই ধরনের Article আরো পড়ার জন্য এখানে Click করুন । Articleটি ভালো লাগলে. Like ,Comments ও Share করে আমার সঙ্গে থাকবেন। এছাড়াও Business Information ও Business Motivation-এর জন্য আমার facebookpage,
আমার website : sanjaybiswas.com Visit করতে পারেন এবং
আমার দুইটি youtube channel 1. Learn Digitel Earn Momey ও Sanjay Biswas Kolkata-কে অবশ্যয় subscribe করে রাখুন ,সমস্ত গুরুত্বপূর্ণ video সবার আগে পাবার জন্য ।

নমস্কার।
