নিঃশব্দ বিপ্লব

নিঃশব্দ বিপ্লব নিঃশব্দেই ঘটে চলে। পৃথিবীর কোন না কোন জায়গাতে । পৃথিবীটা একটা অদ্ভুত গোল মেলে জায়গা।এখানকার মানুষগুলো আরো গোল মেলে।এক ধরনের মানুষ আছে ,যারা মানুষকে ঠকিয়ে, লুটপাট করে নিজে ধনী হতে চায়।আর এক ধরনের মানুষ আছেযারা নিজের গচ্ছিত ধনসম্পত্তি মানুষকে দান করে আনন্দ পায় , তৃপ্তি লাভ করে ।মহিলাদের কথায় ধরা যাক,যারা টাকা-পয়সা, ধন দৌলত, সোনা- দানার জন্য অনেক নিচে নামতে ও বিন্দুমাত্র দ্বিধা বা সংকোচ বোধ করে না ।স্বামীর উপর নানা রকম চাপ সৃষ্টি করে সোনার গহনা -গাটির জন্য।

নিঃশব্দ বিপ্লবের কান্ডারী
নিঃশব্দ বিপ্লবের কান্ডারী

কাজুলী বিশ্বাস

ঠিক সেই সময়ে দাঁড়িয়ে

একজন সাধারণ মহিলা

নিজের সোনার দুল বিক্রি করে ,

আজ চার মাস ধরে একাই রেঁধে পৌঁছে দিচ্ছেন খাবার স্টেশন চত্বর অনাহারে দিন কাটানো মানুষগুলোর জন্য।

— মানবিকতার এক নিঃশব্দ সংগ্রামী ‘কাজুলী বিশ্বাস’

ভোরবেলা শহর যখন গভীর ঘুমে ডুবে,

তখনই আলো জ্বলে ওঠে কাটোয়া শহরের কলেজপাড়ার একটি ছোট্ট রান্নাঘরে।

একাই রেঁধে পৌঁছে দিচ্ছেন খাবার
একাই রেঁধে পৌঁছে দিচ্ছেন খাবার
নিঃশব্দ বিপ্লব 

নিজের পরিবার

সেখানে এক নারী নিঃশব্দে ভাত, ডাল, সবজি রাঁধেন।

উদ্দেশ্য নিজের পরিবার নয়

—স্টেশনের এক কোণে বসে থাকা সেই মানুষগুলোর জন্য,

যাদের দু’বেলা খাবার জোটে না।

এই নারীর নাম কাজুলী বিশ্বাস।

একজন সাধারণ গৃহবধূ।

মধ্যবিত্ত জীবনে প্রতিদিনের টানাপোড়েনের মাঝেও তাঁর মন কাঁদত অনাহারে দিন কাটানো মানুষগুলোর জন্য।

বহুবার চুপচাপ চোখে জল এনে ফিরেছেন স্টেশন চত্বর থেকে।

অবশেষে একদিন সিদ্ধান্ত নিলেন—এবার আর চুপ করে থাকা নয়।

নিঃশব্দ বিপ্লব 

সোনার দুল

নিজের সোনার দুল বিক্রি করে শুরু করলেন রান্না।

আজ প্রায় চার মাস ধরে একা হাতে রাঁধছেন,

খরচ চালাচ্ছেন নিজের টেলারিং-এর আয়ে,

আর ট্রেনে করে পৌঁছে দিচ্ছেন সেই খাবার সেই মুখগুলোর কাছে,

যারা অপেক্ষা করে থাকেন শুধুমাত্র এক প্লেট ভালোবাসার খাবারের জন্য।

স্বামী অমল বিশ্বাস কলকাতায় কাজ করেন,

ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

সংসারের সীমিত সামর্থ্য নিয়ে কাজুলীর এই যাত্রা যেন এক নিঃশব্দ বিপ্লব।

—যেখানে নেই প্রচার,

এক প্লেট ভালোবাসার খাবারের জন্য
এক প্লেট ভালোবাসার খাবারের জন্য
নিঃশব্দ বিপ্লব 

ক্যামেরার ঝলক

নেই ক্যামেরার ঝলক,

আছে কেবল অন্তরের টান।

কাজুলী বিশ্বাসের চোখে আজকের পৃথিবীর সবচেয়ে বড় চাওয়া

—”একটা মানুষ যদি হাসতে পারে আমার রান্নায়,

তার চেয়ে বড় কিছু হতে পারে “

এমন মানুষদের জন্যই পৃথিবী এখনো বাসযোগ্য।

শেয়ার করুন,

যেন আরও অনেক কাজুলী বিশ্বাসের জন্ম হয়…

ভালো থাকুন এই নারী।

এমন মানুষদের জন্যই পৃথিবী এখনো বাসযোগ্য
এমন মানুষদের জন্যই পৃথিবী এখনো বাসযোগ্য

এই ধরনের Article আরো পড়ার জন্য এখানে Click করুন । Articleটি ভালো লাগলে. Like ,Comments ও Share করে আমার সঙ্গে থাকবেন। এছাড়াও Business Information ও Business Motivation-ও Human Psychology বিষয়ক নানা Information এর জন্য আমার Face Book Page,

আমার website : sanjaybiswas.com Visit করতে পারেন এবং

আমার দুইটি YouTube channel 1. Learn Digital Earn Money ও Sanjay Biswas Kolkata-কে অবশ্যয় subscribe করে রাখুন ,সমস্ত গুরুত্বপূর্ণ video সবার আগে পাবার জন্য ।

ফলো করুন : সাবস্ক্রাইব করুন : দেখতে থাকুন
ফলো করুন : সাবস্ক্রাইব করুন : দেখতে থাকুন

Leave a Comment