সুপ্রীতি সিং : জীবন সংগ্রামের এক অনন্য নজীর। মানুষ মাত্রই যে জীবন সংগ্রাম তা কিন্তু নয় ! অনেক মানুষ তাদের সারা জীবনে জানতেও পারেন না, জীবন সংগ্রাম কি জিনিস ! আবার অনেক মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এগিয়ে চলে অনন্ত সংগ্রামের মধ্যে দিয়ে । সেই সমস্ত মানুষই জানে সংগ্রাম কাকে বলে ! জীবন সংগ্রাম কাকে বলে ? সব মানুষই যে ভাগ্যকে বা কপালের লেখাকে শিরোধার্য করে নিয়ে , কান্নাকাটি করে শোক প্রকাশ করে, সারা জীবন কাটিয়ে দেবে তা কিন্তু নয় ।অনেক মানুষ ভাগ্যের সঙ্গে লড়াই করে ,নিজের একটা পরিচয় তৈরি করেছেন । আমাদের সমাজে ।আমাদের দেশে ।সেই রকমই এক বীরাঙ্গনা মেয়ের জীবনসংগ্রামের কাহিনী , আজকের বিষয়….

সুপ্রীতি সিং
হুগলী জেলার রাজবলহাট এর বাসিন্দা।
অঙ্কে মাস্টার্স।
খুব দারিদ্রতার মধ্যে পড়াশোনা করেছেন।
বাবা রিক্সা চালাতেন।
পরিবারে রয়েছে শ্বশুর-শ্বাশুড়ি, স্বামী, একটি ছেলে ও একটি মেয়ে।
পরিবারের জন্য দু’মুঠো খাবার জোগাড় করতে দিন রাত পরিশ্রম করে অর্থ রোজগার করতে হয়।
স্বামী স্বপন সিং গাড়ি চালান একটি বেসরকারি সংস্থায়।
একার আয়ে সংসার চালানো দায়।
তাই স্বামীর পাশাপাশি বিকল্প উপার্জনের খোঁজে Flipkart-এর Delevery Girl-এর পেশায় ঢুকে পড়া ।
এমনটাই জানিয়েছে সুপ্রীতি সিং।
সুপ্রীতি সিং Flipkart এ যুক্ত হয়ে বাড়ি বাড়ি অর্ডার করা জিনিস পৌছে দেন।

দিল্লি রোডের ধারে একটি ভাতের হোটেল ছিল সুপ্রীতির।
করোনা মহামারী সবটাই শেষ করে দিয়েছে।
এরপর বাড়িতে মুদি দোকান খুলে কিছু আয়ের চেষ্টা করেছিলেন তিনি।
কিন্তু সেটিও সেভাবে না চলায়, বেছে নিতে হয়েছে ডেলিভারি গার্লের কাজকেই।
আজকের দিনে সংসারের হাল ধরতে পুরুষদের সঙ্গে সমান তালে সব ক্ষেত্রেই এগিয়ে চলেছেন মহিলারাও।
৫০ কেজির ব্যাগ পিঠে নিয়ে ,মোটর বাইকে চড়ে ডেলিভারি গার্ল সুপ্রীতি সিং সমাজের কাছে সত্যিই এক দৃষ্টান্ত।
এছাড়াও নিজের পরিবারের খরচ চালিয়ে যেটুকু টাকা হাতে পান,
সেইটুকু টাকা দিয়ে এই দিদি আশেপাশের গরীব অনাথ বাচ্চাদের জামা কাপড় কিনে দেন।
সারাদিন কাজ সেরে, পরিশ্রান্ত শরীরে ফিরে রাতে রান্না করার পর ওই অঞ্চলের গরীব বাচ্চাদের বিনামূল্যে পড়ান ও।
এইরকম বীরাঙ্গনা মেয়ের গল্প এই সমাজের বুকে উজ্জ্বল হয়ে উঠুক।

আপনি ভালো থাকবেন দিদিভাই।
আপনাকে অনেক অনেক কুর্নিশ জানাই।
যে সমস্ত মানুষ ভাবে ,তাদের দ্বারা কিছু হবে না ! তাদের আর কিছুই করার নেই !
তাদের কাছে উদাহরণ হিসাবে আপনাকে তুলে ধরার এটা একটা ছোট্ট প্রচেষ্টা।।
যারা সত্যি সত্যি অনুপ্রেরণা খোঁজেন,
তারা আপনার মাঝেই খুঁজে পাবেন। আদর্শ মানুষের প্রতিচ্ছবি ।
আপনার এই লড়াই আগামী দিনে নারী তথা এই সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ।
আপনি ভালো থাকবেন । আপনি সুস্থ থাকবেন।
সংগৃহীত ।
এই ধরনের Article আরো পড়ার জন্য এখানে Click করুন । Articleটি ভালো লাগলে. Like ,Comments ও Share করে আমার সঙ্গে থাকবেন। এছাড়াও Business Information ও Business Motivation-ও Human Psychology বিষয়ক নানা Information এর জন্য আমার Face Book Page,
আমার website : sanjaybiswas.com Visit করতে পারেন এবং
আমার দুইটি YouTube channel 1. Learn Digital Earn Money ও Sanjay Biswas Kolkata-কে অবশ্যয় subscribe করে রাখুন ,সমস্ত গুরুত্বপূর্ণ video সবার আগে পাবার জন্য ।

