মাত্র 6 মাস। নিজের জন্য

Table of Contents

6 মাস খুব একটা বেশি সময় নয়। এইরকম বহু ছয় মাস আমাদের জীবন থেকে বেরিয়ে গেছে ।এরকম বহু 6 মাস আমরা আমাদের জীবন থেকে নষ্ট করে ফেলেছি । এরকম আরো অনেক বহু ছয় মাস আসবে, যেগুলো সেভাবে কোন কাজে ও লাগবে না । কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক মাত্র ছয়টা মাসকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবনের গল্পটাই বদলে যেতে পারে, সে রকমই বলছেন বিশেষজ্ঞরা । চলুন দেখে নেওয়া যাক ! কিভাবে সেই কাজটা করা যেতে পারে !

6 মাস খুব একটা বেশি সময় নয়।
6 মাস খুব একটা বেশি সময় নয়।

আমাদের নিজের উন্নতির জন‍্য ছয়টা মাস সময় দেওয়া কি খুবই কঠিন ?

একবার ভেবে দেখতে হবে ‘

মাত্র 6 মাস।

খুব বেশি না।

এই 6 মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দিতে হবে ।

কী করতে হবে এই সময়ে ?

নিজের স্বপ্ন পূরণ করার স্বপ্ন দেখতে হবে,

নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে ।

আমরা প্রায়ই বলি,

“সময় পাই না।”

কিন্তু সত্যি কি পাই না,

নাকি সময়টা এমন কাজে নষ্ট করি,

যেগুলো থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না ?

ফালতু আড্ডা, অর্থহীন দুশ্চিন্তা, কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা

—এসব বাদ দিলে দেখা যাবে , আমাদের হাতে অনেক সময় পড়ে থাকে।

চলুন,

ছয় মাসের জন্য একটা নতুন পরিকল্পনা করা যাক ,

এই পরিকল্পনা যদি আমরা মেনে চলতে পারি

নিজেকে বদলাতেই হবে

6 মাস পরে আমাদের জীবন একেবারে অন্য রকম হয়ে যাবে।

সেজন্য…

১. ফালতু আড্ডাকে ‘না’ বলা শিখতে হবে

বন্ধু ফোন দিয়ে বলল, “চল, টো টো করে ঘুরি, আড্ডা দিই।”

আমরা জানি,

সেই আড্ডায় কোনো কাজের কথা উঠবে না,

শুধু সময় নষ্ট।

এখানে কী করা উচিত ?

বিনয়ের সঙ্গে বলতে হবে, “না রে ভাই, আজ হবে না।”

প্রথমে কঠিন লাগবে,

কিন্তু লাজ-লজ্জা র মাথা খেয়ে,

সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব দূরে সরিয়ে ,

একবার চেষ্টা করে দেখলে নিশ্চয়ই সুফল পাওয়া যাবে ।

প্রতিবার না বলার পর যখন দেখা যাবে , আমাদের সময়টা একটা সৃজনশীল কাজে যাচ্ছে,

তখন গর্ব অনুভব হবে ।

স্বপ্নটাকে গুরুত্ব দেওয়া শুরু করতে হবে
স্বপ্নটাকে গুরুত্ব দেওয়া শুরু করতে হবে

২. নিজের স্বপ্নটাকে গুরুত্ব দেওয়া শুরু করতে হবে ।

আপনার তো অনেক স্বপ্ন আছে, তাই না ?

হয়তো একটা বই লেখা,

নতুন কোনো স্কিল শেখা,

বা একটা ব্যবসা শুরু করা।

কিন্তু দিনের শেষে সময় আর এনার্জি না থাকায় সেটাকে দমিয়ে রেখেছি এতদিন !

এবার সেই স্বপ্নগুলিকে জাগিয়ে তুলতে সময় দিতে হবে ।

ছোট ছোট অংশে ভাগ করে প্রতিদিন স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করতে হবে ।

ছয় মাস পরে যখন দেখা যাবে

আমরা আমাদের স্বপ্ন পূরণের দিকে অনেকটা কাজ এগিয়ে গেছি’,

তখন নিজেকে একটা ধন্যবাদ দিতেই হবে ।

৩. যে পরিবেশ আমাদেরকে Grow হতে দেয় না ,সেখান থেকে বের হয়ে আসতেই হবে !

আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে,

যারা সবসময় শুধু নেগেটিভ কথা বলে,

আমাদেরকে হতাশ করে ?

কিংবা এমন পরিবেশ যেখানে বসে শুধু সময় নষ্ট হয় ?

এই ছয় মাসের জন্য তাদের থেকে দূরে থাকতেই হবে ।

নিজেকে এমন মানুষের সঙ্গে যুক্ত করতে হবে,

যারা আমাদেরকে উৎসাহ দেয়,

অনুপ্রাণিত করে।

৪. দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নেওয়া অভ্যাস করতে হবে ।

দিনের কাজগুলোর একটা তালিকা করতে হবে ।

সকালে উঠে ,একদম প্রথমে ভাবতে হবে .

“আজ কী কী করব ?”

আর সেটা সময়মতো শেষ করতে হবে ।

রাতের শেষে যখন দেখা যাবে ,

আমাদের সব কাজ শেষ হয়েছে,

তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে।

আর সেই আত্মবিশ্বাস আমাদেরকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে।

৫. নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার অভ্যাস করতে হবে ।

এটা খুবই জরুরি।

আমাদের শরীর যদি সুস্থ না থাকে,

তাহলে কোনো কাজই এগোবে না।

প্রতিদিন অন্তত আধঘণ্টা হাঁটা বা ব্যায়াম করা শুরু করতে হবে।

আর মনের যত্ন নিতে প্রতিদিন সকালে ১০ মিনিট ধ্যান অবশ্যয় করতে হবে ।

দেখা যাবে,

এতে আমাদের মন শান্ত থাকবে,

আর কাজে মনোযোগ আরও বাড়বে।

৬. সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিতেই হবে ।

ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম—এগুলো যতটুকু দরকার , ঠিক ততটুকুই ব্যবহার করতে হবে ।

এই ছয় মাসে ঠিক করতে হবে

দিনে এক ঘণ্টার বেশি এদের পেছনে সময় কিছুতেই দেবো না।

এই সময়টা বরং কিছু শিখতে ব্যয় করতে হবে।

কোন একটা অনলাইন কোর্স ও করে নেওয়া যেতে পারে।

বা একটা নতুন বই পড়া শুরু যেতে পারে।

নতুন কিছু শেখা মানেই নতুন দরজা খোলা
নতুন কিছু শেখা মানেই নতুন দরজা খোলা

৭. প্রতিদিন নতুন কিছু শিখতে হবে ।

নতুন কিছু শেখা মানেই নতুন দরজা খোলা।

ছয় মাসের জন্য একটা পরিকল্পনা করে,সেই অভিমুখে এগোতে হবে ।

প্রতিদিন একটা নতুন স্কিল শেখার চেষ্টা করতে হবে ।

হয়তো কেক মেকিং,

হয়তো ডিজিটাল মার্কেটিং,

কিংবা কোনো নতুন ভাষা।

6 মাস পরে দেখা যাবে, আমরা নিজেই একটা সম্পদে পরিণত হয়েছি ।

ভাবুন তো,

6 মাস পরে আমরা কোথায় থাকবো ?

6মাস খুব বেশি সময় নয়।

কিন্তু এই সময়টা যদি ঠিকমতো ব্যবহার করা যায়,

6 মাস পরে আমাদের জীবন একদম নতুন মোড় নেবে।

আমরা হয়তো নিজের স্বপ্নের একদম কাছে পৌঁছে যাবো।

জীবনটা ছোট।

কিন্তু

আমরা এটাকে আরও ছোট করি অপ্রয়োজনীয় কাজে।

6 মাসের জন্য

নিজের হাতে নিজের নিয়ন্ত্রণের চাবিকাঠি তুলে নিতে হবে ।

নিজের স্বপ্ন,

নিজের লক্ষ্য,

নিজের ভবিষ্যতের জন্য সময় দেওয়া শিখতে হবে ।

6মাস পর যখন আমরা আয়নায় নিজেকে দেখবো

তখন একজন বদলে যাওয়া মানুষকে দেখতে পাবো ।

—আর সেই মানুষটি হবে আমাদেরই আপডেটেড ভার্সন।

তো ?

এই ছয় মাসের যাত্রা কবে থেকে শুরু করবো ?

আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত

হয়তো আজ থেকেই শুরু হতে পারে।

অবশ্যই,যদি আমরা নিজের পরিবর্তন চাই !!!

আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত
আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত

এই Motivational Articleটি আমি Arman’s Creation Page থেকে সংগ্রহ করেছি । এই ধরনের আর্টিকেল আরো পড়ার জন্য আপনারা Arman’s Creation-এর মূল page-এ গিয়ে ঘুরে আসতে পারেন । ভালো লাগলে অবশ্যই পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে লেখকের সঙ্গে থাকবেন।

এত সুন্দর মনোগ্রাহী Article উপহার দেওয়ার জন্য লেখক কে, আমার তরফ থেকে রইল অসংখ্য ধন্যবাদ I আরো সুন্দর সুন্দর আর আর্টিকেল পাবার আশায় রইলামI

এই ধরনের Article আরো পড়ার জন্য এখানে Click করুন । Articleটি ভালো লাগলে. Like ,Comments ও Share করে আমার সঙ্গে থাকবেন। এছাড়াও Business Information ও Business Motivation-এর জন্য আমার facebookpage,

আমার website : sanjaybiswas.com Visit করতে পারেন এবং

আমার দুইটি youtube channel 1. Learn Digitel Earn Momey ও Sanjay Biswas Kolkata-কে অবশ্যয় subscribe করে রাখুন ,সমস্ত গুরুত্বপূর্ণ video সবার আগে পাবার জন্য ।

ফলো করুন : সাবস্ক্রাইব করুন : দেখতে থাকুন
ফলো করুন : সাবস্ক্রাইব করুন : দেখতে থাকুন

নমস্কার।

Leave a Comment